ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নগরীতে নিখোঁজের চার দিন পর নিজ শয়ন কক্ষ থেকে জামিলের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৬:০৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৬:০৯:০৯ অপরাহ্ন
নগরীতে নিখোঁজের চার দিন পর নিজ শয়ন কক্ষ থেকে  জামিলের লাশ উদ্ধার নগরীতে জামিলের লাশ উদ্ধার (ছবি- রাজু)
রাজশাহী নগরীতে নিখোঁজের চার দিন পর নিজ শয়ন কক্ষ থেকে জামিল (৫২), নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকাল সোয়া ৫টায় ওই ব্যক্তির পঁচা দূর্গন্ধ যুক্ত লাশ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সর্ভিসের সদস্যরা। 

নিহত জামিল, তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ (গ্রেটার রোড) এলাকার  মৃত সামশুল কোরাইশির ছেলে। 

স্থানীয় প্রতিবেশী যুবক রাজু জানায়, গত ৪দিন দিন জামিল নিখোঁজ ছিলেন। তার ছাত্রাবাসের শিক্ষার্থীরা ও বাড়ির লোকজন তাঁর সন্ধান পাচ্ছিলেন না। শুক্রবার দুপুরে তার ছাত্রাবাসের শিক্ষার্থীরা ট্যাংকিতে পানি না থাকায় ৪র্থ তলায় জামিলকে ডাকতে যান। এ সময় তার শয়নকক্ষের দরজায় ভেতর থেকে প্রচন্ড পঁচা গন্ধ অনুভব করেন তারা। তারা ধারনা করেন, কিছু একটা ঘটেছে। তাই তারা বোয়ালিয়া থানা পুলিশ খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের ডেকে নেন। পরে ঘরের তালা ভেঙ্গে জামিলে পঁচা গলিত লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেন।  

জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ বলেন, নিহত জামিলের লাশ উদ্ধার করে (রামেক), হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার পরিবারের লোকজন থানায় আসলে আলাপ-আলোনার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা