ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬ দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ স্থানীয়দের উপস্থিতিতে কালেমা পাঠ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেল উদ্ধার ও জরিমানা বানেশ্বর সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবকারী গ্রেফতার-৪ ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাঘায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩ পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী

চাঁপাইনবাবগঞ্জে-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৫:১৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৫:১৮:৫৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল চাঁপাইনবাবগঞ্জে-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-ভোলাহাট-গোমস্তাপুর) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ও সাবেক সাংসদ আমিনুল ইসলাম বিএনপির তৃণমূলের তোপের মুখে পড়েছেন। আমিনুলের প্রার্থীতা পুনঃবিবেচনা করা না হলে বিএনপি সাংগঠনিক ভাবে চরম ক্ষতির মুখে পড়বে।এদিকে তার মনোনয়ন বাতিলের দাবিতে আবারো বিক্ষুব্ধ হয়ে উঠেছে স্থানীয় বিএনপির নেতা ও কর্মীসমর্থকগণ।

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে গোমস্তাপুর উপজেলার রহনপুর খোয়াড় মোড় থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন। উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমেদের সমর্থকদের আয়োজিত এই মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুইচগেইট এলাকায় গিয়ে শেষ হয়। 

বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, যোগ্য নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ও অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের দাবি, ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের “রাতের ভোটে” বিএনপির সিদ্ধান্ত অমান্য করে সংসদে যাওয়া আমিনুল ইসলাম দল ও নেতাকর্মীদের পাশে ছিলেন না। বরং তার বিরুদ্ধে হত্যা মামলা ও হামলার মতো গুরুতর অভিযোগ রয়েছে। দ্রুত মনোনয়ন পরিবর্তন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিমুল ইসলাম, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ ফারুক হোসেন, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান বাবুসহ স্থানীয় নেতারা। বক্তারা বলেন, দলীয় ত্যাগী ও গ্রহণযোগ্য প্রার্থীদের উপেক্ষা করে বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিয়ে বিএনপির ভিত্তি দুর্বল করা হচ্ছে। তারা বলেন, স্থানীয়ভাবে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে; তাই দলের স্বার্থেই মনোনয়ন পুনর্বিবেচনা জরুরি। এর আগে একই দাবিতে গত রোববার (১৬ নভেম্বর) নাচোল রেলস্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। এরও আগে ১৫ নভেম্বর ভোলাহাট উপজেলায় এবং ১৪ নভেম্বর রাতে গোমস্তাপুরে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে স্থানীয় নেতারা একই দাবিতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।

গত ১১ নভেম্বর নাচোল উপজেলা ও পৌর বিএনপি সমাবেশ করে আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি তোলে। তারা অভিযোগ করেন, মনোনয়ন প্রত্যাশী অনেক যোগ্য নেতা থাকলেও তাদের মতামত উপেক্ষা করা হয়েছে। স্থানীয় রাজনীতিতে আমিনুল ইসলামের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ বলেও অভিযোগ করেন বক্তারা। মনোনয়ন প্রকাশের পর গত ৬ নভেম্বর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক শুচি এবং গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমদ যৌথভাবে সমাবেশ করে নির্বাচনে আমিনুল ইসলামকে বয়কটের ঘোষণা দেন। তারা জানান, দলকে শক্তিশালী করতে হলে যোগ্য প্রার্থী বাছাই অপরিহার্য; বিতর্কিত প্রার্থী দিলে গণসমর্থন ক্ষতিগ্রস্ত হবে। অনেকে সপক্ষ ত্যাগ করবে এতে বিএনপির ক্ষতি হবে।

এদিকে ক্রমবর্ধমান বিক্ষোভে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন এখন বিএনপির জন্য বিশেষ চাপের জায়গায় পরিণত হয়েছে। স্থানীয় নেতারা আশা করছেন, হাইকমান্ড তাদের দাবি বিবেচনায় নিয়ে মনোনয়ন পুনর্বিবেচনা করবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬

সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬