ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ সিংড়ায় চাউল-পানির বিষক্রিয়ায় ৮জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

আরও দুই গোল করতে চেয়েছিলাম: মোরসালিন

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৩:১৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৩:১৭:৪৯ অপরাহ্ন
আরও দুই গোল করতে চেয়েছিলাম: মোরসালিন ছবি: সংগৃহীত
এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে নিয়ম রক্ষার ম্যাচে ভারতকে হারানোর পর শেখ মোরসালিনকে নিয়ে নতুন উন্মাদনা তৈরি হয়েছে। ২২ বছর পর বাংলাদেশ হারিয়েছে প্রতিপক্ষ ভারতকে। আগ্রহের কেন্দ্রে গোলদাতা শেখ মোরসালিন। দুই দিন ছুটি কাটিয়ে গতকাল ক্লাব অনুশীলনে যোগ দিলেন মোরসালিন। 

এক মিনিটও স্বস্তি পাচ্ছেন না মোরসালিন। সমর্থকদের আবদার মেটাতে ছবি তোলার জন্য দাঁড়াতে হচ্ছে। সন্ধ্যা গড়িয়ে আবাহনীর অনুশীলন মাঠ ততক্ষণে আঁধারে ঢেকে গেছে। তারপরও সেখানে মোরসালিনকে নিয়ে জটলা। আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপু তাড়া দিলেন।

নিজে উড়ছেন না, মাটিতে পা রাখছেন। গোল করে আনন্দে ভাসালেও সেদিনের ম্যাচ নিয়ে বলেন, 'এ ধরনের ম্যাচে গোল করে ইমোশনাল হয়ে যাওয়ার পর গোল হজম করতে পারি। সে কারণে আমরা ইমোশনাটাকে ধরে রেখেছি। শেষ মুহূর্তে গোল হজম না করার রোগ থেকে বেরিয়ে আসার জন্য আমি আমরা ইমোশনটা পেছনে ফেলে দিয়েছিলাম। মাঠে ফোকাসটা ভালোভাবে রাখতে চেয়েছিলাম। মনোযোগ ব্রেক হয়ে গেলে গোল খেয়ে যাবো।'

২২ বছর আগে ২০০৩ সালে সাফে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এই ঢাকা স্টেডিয়ামে খেলা হয়েছিল। মশাল গেটের গোলপোস্টে গোল করে ম্যাচ জিতিয়ে ছিলেন মতিউর মুন্না। একই পোস্টে গোল করেছেন মোরসালিন। 'ভারত জয়ের মাসেই আমার জন্ম।' ২০০৩ সালের ২৫ নভেম্বর ফরিদপুর চরভদ্রাসনের ছেলে মোরসালিনের জন্ম। 'আমি মাত্র ফুটবল খেলি। তখন শুনতাম, ভারতকে হারাতে পারছি না আমরা। কখনো যে মনে হয়নি তা না, আমিও স্বপ্ন দেখেছিলাম, জাতীয় দলে খেলতে পারলে গোল করার সুযোগ নেব। আলহামদুলিল্লাহ।' 

২২ বছর আগে ভারতকে হারানো বাংলাদেশ ২২ বছর পর ম্যাচ, জেতালেন ২২ বছরের ছেলে মোরসালিন। 'আরও একটা মিল আছে। আমার জার্সি নম্বর ৭, জাতীয় দলে গোল সংখ্যা ৭।' নিজের গোলটা বারবার ভিডিও ফুটেজে দেখেছেন মোরসালিন। গোলের কৃতিত্ব নিজে গায়ে মাখেননি। রাকিব যেভাবে ক্রস করেছিলেন সেটাই পা লাগিয়েছেন মোরসালিন। বলটা ভারতীয় অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীতি সিংয়ের দুই পায়ের ফাঁক দিয়ে জালে ঢুকছে। মোরসালিন বললেন, 'এই গোলটার জন্য আমি রাকিব ভাইকে কৃতিত্ব দেব। উনার পারফেক্ট ক্রসটাই আমাকে গোলের সুযোগ করে দিয়েছিল। আমি শুধু পা লাগিয়ে ছিলাম।'

ভারতের মতো বড় দলের জালে গোল করেও মোরসালিন গোল ক্ষুধায় ভুগছিলেন। তিনি গোল সংখ্যা বাড়াতে চেয়েছিলেন। মোরসালিন, 'আমি গোল করার পর আরও দুই গোল করার টার্গেট করেছিলাম। আমার ভেতরে গোলের ক্ষুধা বেড়ে গিয়েছিল। ১ গোল হলে চলবে না আরও ২ গোল করতে হবে।'

এইটুকু জীবনে ভুলভ্রান্তির কারণে অনেক সময় সমালোচনা শুনতে হয়েছে। তবে মাঠের বাইরের কোনো কিছুই মোরসালিনকে মানসিকভাবে আহত করতে পারে না। 'আমি যখন মাঠে নামি তখন পেশাদার। মাঠে ১০০ ভাগ দেওয়ার চেষ্টা করি। বাইরে কী হয়েছে সেটি আমি টেনে আনি না। আপনি তো দেখলেন, আজকেও কীভাবে অনুশীলন মাঠে নেমেছি-বলছিলেন মোরসালিন। দুপুরে একটু দেরি হয়ে যাচ্ছিল, আবাহনী ক্লাবে ঢুকেই ভাত খেয়ে ড্রেস করে মাঠে নেমেছেন। কোনো বিশ্রাম নেওয়ারও সুযোগ পাননি।'

বসুন্ধরা কিংসের জার্সি গায়ে খেলেছেন শেখ মোরসালিন। বেঞ্চে বসে থাকতে হতো। মোহামেডান সেবার লিগে বসুন্ধরা থেকে ফুটবলার ধার চেয়েছিল। কিন্তু যাকে চেয়েছিল তাকে পায়নি। পেয়েছিল মোরসালিনকে। সেই মোরসালিন মোহামেডানের জার্সি গায়ে বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে নেমে কিংসের জালে গোল করেছিলেন। মোহামেডানকে জিতিয়েছিলেন। পরে বসুন্ধরা কিংস মোরাসালিনকে ফিরিয়ে নেয়। সেই জয়ের পরই মোরসালিন দেশের ফুটবলে আলো ফেললেন। 

এরপর আবার মোরসালিন কিংসের জার্সি গায়ে খেললেও তাকে বেঞ্চে বসে থাকতে হয়েছে। মোরসালিন বুদ্ধিমানের মতো টাকার ক্লাব ছেড়ে আবাহনীতে যোগ দিলেন। 'আবাহনীতে এসে আমার ট্রেনিংটা আরও ভালো হয়েছে। কোচ মারুফ স্যারের কাছে আমার অনেক উন্নত হয়েছে। আমি আবাহনীতে এসে গেম টাইম পেয়েছি।'

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি