ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

খাওয়ার প্লেটে ৩টি বদল আনলেই আয়ু বাড়তে পারে ১০ বছর!

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০২:৫৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০২:৫৪:৫৩ অপরাহ্ন
খাওয়ার প্লেটে ৩টি বদল আনলেই আয়ু বাড়তে পারে ১০ বছর! ছবি: সংগৃহীত
বুড়ো হতেই যত অনীহা। যৌবন যদি ধরে রাখা যায় আরও কয়েকটা বছর, তা হলে বেশ হয়। বয়সের কাঁটা বিপরীত দিকে ঘোরাতে যত রকম সম্ভব গবেষণা হয়ে চলেছে বিশ্বের নানা প্রান্তে। লক্ষ্য দু’টি— আয়ু বাড়বে এবং যৌবন নিয়েই দীর্ঘ সময়ে বেঁচে থাকা যাবে। বার্ধক্য ঠেকাতে একেবারে জিন স্তরে গিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। চিকিৎসকেরা বলছেন, আয়ু বাড়াতে হলে খাওয়াদাওয়ায় নজর দেওয়া ভীষণ জরুরি। শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখার পাশাপাশি কতটা স্বাস্থ্যকর খাচ্ছেন, সেটাও কিন্তু দীর্ঘ দিন বেঁচে থাকার জন্য ভীষণ জরুরি। খাওয়ার প্লেটে বুদ্ধি করে ছোট কিছু পরিবর্তন আনতে পারলেই, জীবনে বড় বদল আসতে পারে, আয়ুও বেড়ে যেতে পারে।

ক্যানসার চিকিৎসক অঙ্কিত বনসলের মতে, ডায়েটে বদল আনলেই ১০ বছর পর্যন্ত আয়ু বেড়ে যেতে পারে। চিকিৎসক বলেন, ‘‘জীবনে অতিরিক্ত ১০ বছর বাঁচতে হলে সাপ্লিমেন্ট নয়, হেঁশেলের উপকরণেই ভরসা রাখতে হবে।’’

আয়ু বৃদ্ধি করতে হলে কী কী খেতে হবে?

১) মজানো খাবার: পেট ভাল রাখতে মজানো খাবার বা ফার্মেন্টেড ফুডের জনপ্রিয়তা ইদানীং বেড়েছে। এই ধরনের ফার্মেন্টেড খাবারের মধ্যে ভাল ব্যাক্টেরিয়া পরিমাণ বেশি থাকে। তা অন্ত্র ভাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই হজমের সমস্যায় ভুগছেন যাঁরা, তাঁদের টক দই, ছাঁচ, ঘোল, বাটারমিল্ক খাওয়ার পরামর্শ দেওয়া হয়। চিকিৎসক বনসলের মতে পেটের স্বাস্থ্য ভাল রাখলেই, আয়ু বাড়তে পারে।

২) রঙিন ফল: দীর্ঘায়ু পেতে হলে ডায়েটে রঙিন ফল রাখতে হবে। চিকিৎসকের মতে, আমলকি, বেরি জাতীয় ফলে ভাল মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। অ্যান্টি-অক্সিড্যান্ট অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে, যা ডিএনএ-কে ভাল রাখে। তাই স্বাভাবিক ভাবেই বার্ধক্যকে ঠেকিয়ে রাখা সম্ভব হয়।

৩) বাদাম: ডায়েটে বাদাম আর বীজ রাখতে হবে। চিকিৎসকের মতে, রোজের ডায়েটে কাঠবাদাম, আখরোট বা সূর্যমুখীর বীজের মতো উপকরণগুলি রাখলে হৃদ্‌রোগের ঝুঁকি কমবে, ফলে আয়ু বাড়বে।

চিকিৎসকের মতে কেবল দীর্ঘায়ুর কথা ভাবলেই হবে না, পাশাপাশি স্বাস্থ্যকর, রোগহীন জীবন, শরীর চাঙ্গা রাখার কথাও মাথায় রাখা জরুরি। তাই খাওয়ার প্লেটে ছোট ছোট বদল আনতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ