ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

বগুড়ায় ইয়াবা বিক্রি করতে এসে পুলিশ-আনসারের ৪ সদস্য ধরা ডিবির জালে

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০১:২৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০১:২৬:৫৬ অপরাহ্ন
বগুড়ায় ইয়াবা বিক্রি করতে এসে পুলিশ-আনসারের ৪ সদস্য ধরা ডিবির জালে বগুড়ায় ইয়াবা বিক্রি করতে এসে পুলিশ-আনসারের ৪ সদস্য ধরা ডিবির জালে
বগুড়ায় ইয়াবা বিক্রি করতে আসা পুলিশের তিন সদস্য ও এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সবশেষ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে পুলিশ-আনসারের ওই চার সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৫০টি ইয়াবা জব্দ করা হয়। 

গ্রেপ্তার পুলিশের তিন সদস্য হলেন বগুড়া পুলিশ লাইনসে কর্মরত নায়েক আবদুল আলিম (৩৩), জয়পুরহাট জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত কনস্টেবল সাখাওয়াত হোসেন (৩৭) ও রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত আবদুল ওয়াহাব (৪০)। গ্রেপ্তার অপরজন হলেন সফিপুর আনসার একাডেমির ব্যাটালিয়নের সদস্য আবু সুফিয়ান (৪২)।

ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে শহরের সাতমাথা এলাকায় একাত্তর আবাসিক হোটেলের সামনে ইয়াবা বিক্রি করতে আসা তিনজনকে চ্যালেঞ্জ করে। এ সময় আনসার সদস্য আবু সুফিয়ানের ব্যাগ তল্লাশি করে ৭০০টি ইয়াবা জব্দ করা হয়। আটক আবু সুফিয়ান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, কনস্টেবল সাখাওয়াত হোসেন ও আবদুল ওয়াহাব নিয়মিত ইয়াবা বিক্রি করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নেন। পরে কনস্টেবল সাখাওয়াতের মুঠোফোন পরীক্ষা করে ২৭ হাজার টাকার লেনদেন দেখা যায়।

আনসার সদস্য আবু সুফিয়ান আরও বলেন, বগুড়া পুলিশ লাইনসে কর্মরত নায়েক আবদুল আলিমও ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আবদুল আলিমকে আটকের পর তার ব্যাগ তল্লাশি করে ১৫০টি ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় বগুড়া জেলা ডিবির উপপরিদর্শক আবদুল কুদ্দুস চারজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা করেছেন।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একে অপরের সঙ্গে পূর্বপরিচিত এবং ঢাকায় বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর চারজন চার জেলায় বদলি হলেও তাদের মধ্যে যোগাযোগ ছিল এবং তারা মাদক কারবার করতেন। গ্রেপ্তার চারজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের