ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পরিচয়ে অটোচালকের টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার ​মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু! চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলে কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন

মরিচ চিংড়ি পোলাও এর রেসিপি

  • আপলোড সময় : ২১-১১-২০২৫ ০২:৪৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৫ ০২:৪৪:২৫ অপরাহ্ন
মরিচ চিংড়ি পোলাও এর রেসিপি ফাইল ফটো
সারা সপ্তাহ রান্না করে, অফিস সামলে ছুটির দিনে খুব বেশি খাটাখাটনি করতে কারও মন চায় না। অথচ ছুটির দিনে একটু ভাল-মন্দ না খেলেই নয়। হেঁশেলে খুব বেশি ক্ষণ থাকতে হবে না অথচ সুস্বাদুও হবে, এমন রেসিপির খোঁজ করছেন? এ ক্ষেত্রে ‘ওয়ান পট মিল’ দিয়েই করতে পারেন মুশকিল আসান। এক পদেই থাকবে ভাত, মাছ কিংবা মাংসের স্বাদ। মরিচ চিংড়ি পোলাও বানিয়েই মন জয় করতে পারেন পরিবারের সকলের। কী ভাবে বানাবেন, রইল হদিস।

উপকরণ: ২৫০ গ্রাম চিংড়ি মাছ, ২ কাপ গোবিন্দভোগ চাল, গোটা গরমমশলা (১টি এলাচ, ১ টুকরো দারচিনি, ৫টি লবঙ্গ), ২টি তেজপাতা, ১ টেবিল চামচ গোটা গোলমরিচ, ২ টেবিল চামচ কাঁচা, পাকা লঙ্কা কুচি, ২ টেবিল চামচ কাজু কুচি, ২ টেবিল চামচ কিশমিশ, ১ চা চামচ গোলমরিচগুঁড়ো, স্বাদমতো নুন, চিনি, পরিমাণ মতো ঘি ও সাদা তেল।

পদ্ধতি: একটি ননস্টিক কড়াইতে তেল আর ঘি গরম করে তাতে নুন মাখানো চিংড়িগুলি অল্প ভেজে তুলে নিন। এ বার সেই তেলেই গোটা গরমমশলা, গোলমরিচ, তেজপাতা ফোড়ন দিয়ে ভিজিয়ে জল ঝরানো গোবিন্দভোগ চাল দিয়ে নাড়াচাড়া করুন। এ বার একে একে কাঁচা, পাকা লঙ্কাকুচি, নুন, কাজু, কিশমিশ, চিংড়ি দিয়ে সামান্য ভেজে নিন। ৪ কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিন। ভাত সেদ্ধ হয়ে গেলে উপর থেকে অল্প চিনি, গোলমরিচগুঁড়ো দিয়ে ভাল খরে মিশিয়ে নিন। উপর থেকে আরও একটু কাঁচা, পাকা লঙ্কাকুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে মরিচ চিংড়ি পোলাও।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন