ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ভ্যান চালককে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ সিংড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন টিনের চালে ঝরে পানি ৩০ বছরেও পায়নি সরকারি বরাদ্দ রাণীশংকৈলের ভাংবাড়ী উচ্চ বিদ্যালয় নিয়ামতপুরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সরবরাহ সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা পিতা মাতার অবাধ্য সন্তানের দুনিয়া ও আখিরাতে মারাত্মক ভয়াবহ পরিণতি জানালায় উঁকিঝুঁকি, কুপ্রস্তাব, ধর্ষণের হুমকি—পুঠিয়ায় পাঁচজনের বিরুদ্ধে নারীর অভিযোগ তানোরে প্রধান শিক্ষকের নির্দেশে দোকান ভাঙচুর এলাকায় উত্তেজনা আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনট্রাডল ও গাঁজা জব্দ সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকি, এক ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার সৎছেলে রিফাত হত্যা মামলায় মোহাম্মদ আলীর মৃত্যুদণ্ড রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, বাইকার গ্রেফতার রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার ৮ পার পেলেন না মেসিরা, ৩ কোটি টাকা জরিমানা আর্জেন্টিনার বদনজর দূর করার কথা বলে ঘরে ঢুকে নারীকে ধর্ষণ ট্রাম্প-নাটালির ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে গুঞ্জন, যা বললেন মেলানিয়া!  ভারতে তেলাপোকা পার্টির নেতাদেরকে ‘পাকিস্তানি’ আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত বিধ্বংসী’ জবাবের হুমকি ইরানের তিন ধর্ষণ মামলায় ফের বিচারের মুখে ব্রিটিশ র‍্যাপার ইউং ফিলি এবার সালমান শাহ হত্যায় আসামি হতে পারেন ডলি জহুর

সৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির মার্কিন পরিকল্পনায় ইসরায়েলের প্রতিক্রিয়া

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১০:৩৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ১০:৩৪:৩৭ অপরাহ্ন
সৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির মার্কিন পরিকল্পনায় ইসরায়েলের প্রতিক্রিয়া সৌদিকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির মার্কিন পরিকল্পনায় ইসরায়েলের প্রতিক্রিয়া
ইসরায়েল আগের মতোই যুক্তরাষ্ট্রের আরো উন্নত অস্ত্রের প্রাপ্তি-সুবিধা বজায় রাখতে পারবে বলে আশা করছে। সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করার ওয়াশিংটনের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে বৃহস্পতিবার ইসরায়েলের এক সরকারি মুখপাত্র এ কথা বলেন।

মধ্যপ্রাচ্যে ইসরায়েলই একমাত্র দেশ যারা এফ-৩৫ পরিচালনা করে—যা নির্মিত সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর একটি। যুক্তরাষ্ট্রের আইনে নিশ্চিত করা হয়েছে, ইসরায়েলকে অঞ্চলে একটি ‘গুণগত সামরিক প্রাধান্য’ বজায় রাখতে হবে।

সরকারি মুখপাত্র শোশ বেদরোসিয়ান সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের একটি বোঝাপড়া রয়েছে—ইসরায়েল নিজের প্রতিরক্ষায় গুণগত প্রাধান্য বজায় রাখবে।’

তিনি আরো বলেন, ‘এটি গতকাল যেমন সত্য ছিল, আজও সত্য এবং প্রধানমন্ত্রী (বেনিয়ামিন নেতানিয়াহু) বিশ্বাস করেন—এটি আগামীকাল এবং ভবিষ্যতেও সত্য থাকবে।’

সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে এফ-৩৫ বিক্রির ঘোষণা দেওয়ার পর ইসরায়েল সরকারের পক্ষ থেকে এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক মন্তব্য।

সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না।


তবে দেশটির ডি-ফ্যাক্টো শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই সপ্তাহে ওয়াশিংটন সফরের সময় বলেন—রিয়াদ ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক চায়, কিন্তু একই সঙ্গে একটি সুস্পষ্ট দুই-রাষ্ট্র সমাধান ও ফিলিস্তিনের স্বাধীনতার পথও নিশ্চিত হতে হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করেন।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, সৌদিদের কাছে যে এফ-৩৫ দেওয়া হবে তাতে ইসরায়েলের এফ-৩৫ ‍যুদ্ধবিমানে থাকা উন্নত অস্ত্র ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার মতো বৈশিষ্ট্য থাকবে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর

আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর