ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

এরশাদ হাসানের নাটক, মঞ্চে হাজির হচ্ছেন ফেরদৌসী মজুমদার

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১০:২৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ১০:২৮:৩৫ অপরাহ্ন
এরশাদ হাসানের নাটক, মঞ্চে হাজির হচ্ছেন ফেরদৌসী মজুমদার এরশাদ হাসানের নাটক, মঞ্চে হাজির হচ্ছেন ফেরদৌসী মজুমদার
নাট্যশিল্পী মো. এরশাদ হাসান-এর একক অভিনীত ‘ভাসানে উজান’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী ২১ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে। দীর্ঘদিন পর শিল্পকলা একাডেমির মঞ্চে হাজির হচ্ছেন একক নাটকের পথিকৃৎ, মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। উদ্দেশ্য বিবেকানন্দ থিয়েটার প্রযোজিত ‘ভাসানে উজান’ নাটককের উদ্বোধন করা। তিনিই থাকবেন এ আয়োজনের মধ্যমণি।

দেশের তারুণ্যনির্ভর সক্রিয় নাট্যসংগঠন বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’। 

দস্তয়ভস্কির ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডুর নাট্যরূপ, শুভাশীষ দত্ত তন্ময়-এর নির্দেশনা এবং অভিজ্ঞ নাট্যশিল্পী মো: এরশাদ হাসান-এর একক অভিনীত নাটকটির উদ্বোধনী প্রদর্শনী ২১ নভেম্বর।

নাটকটির নির্মাণ নেপথ্যে মঞ্চ ও আলোয় পলাশ হেন্ড্রি সেন চেষ্টা করেছে দেখার মাঝে অদেখা আবার অদেখার মাঝে দেখাকে দৃশ্যমান করে তুলতে। এক্ষেত্রে বিন্দু পরিমাণ উপকরণে সিন্ধুসম দৃশ্যকল্প ফুটিয়ে তোলায় তার আন্তরিক প্রচেষ্টা।

সংগীতে হামিদুর রহমান পাপ্পু সুরের মূর্ছনায় মনের গহীনে আলো ফেলেছেন। পোশাকে এনাম তারা সাকি আশরাফ বোয়ারীর এন্টিক এবং আধুনিক সত্তার রসায়ন নয়ানাভিরাম করে ফুটিয়ে তুলবে নাটকটিকে। কোরিওগ্রাফিতে রবিন বসাক থিয়েটার এবং যাত্রার অভিনয় আঙিকের ফিউশানের উপর জোর দিয়েছেন। রূপসজ্জায় নাটকের নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় চেষ্টা করেছেন আশরাফ বোয়ারী মানুষটির মনের চেহারাটাকে রং তুলি দিয়ে আঁকতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক