ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

মা হচ্ছেন সোনম কাপুর

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১০:২৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ১০:২৬:২৫ অপরাহ্ন
মা হচ্ছেন সোনম কাপুর মা হচ্ছেন সোনম কাপুর
পরনে লং কোট, সঙ্গে স্কার্ট-আর স্পষ্ট বেবিবাম্প। উজ্জ্বল হাসিতে মুখ যেন ঝলমল করছে। ইনস্টাগ্রামে এমনই এক ছবি প্রকাশ করলেন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ছবির ক্যাপশনে লিখলেন শুধু একটি শব্দ—‘মা’।

পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে স্বামী আনন্দ আহুজা মজার ছলে মন্তব্য করেছেন, ‘ডাবল ট্রাবল’, যার অর্থ জোড়া ঝামেলা।
ছবিটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ার। নেটিজেনদের অনেকেই বলছেন, সোনমের এই লুক দেখে মনে পড়ছে প্রিন্সেস ডায়নার কথা, চোখে-মুখে মাতৃত্বের এমন দীপ্তি দেখে মুগ্ধ সবাই।
 
সঞ্জয় লীলা বানসালির হাত ধরে ‘সাওয়ারিয়া’ (রণবীর কাপুরের বিপরীতে) ছবি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল সোনমের।

এরপর অভিনয় করেছেন একাধিক ছবিতে। সর্বশেষ ২০২৩ সালে ক্রাইম থ্রিলার ‘ব্লাইন্ড’-এ দেখা যায় তাকে। বর্তমানে স্বামী ও সন্তানকে কেন্দ্র করেই তার সময় কাটছে। ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম; ২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু।

চলতি বছরের আগস্টে ছেলের তৃতীয় জন্মদিন উদযাপন করেন তারা।
 
গত অক্টোবরে মুম্বাইয়ে নবরাত্রি উদ্‌যাপনের সময় দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানান সোনম কাপুর। শোনা যায়, অন্তঃসত্ত্বা হওয়ার কয়েক মাস পরই তিনি খবরটি জানান। এর পর থেকেই পরিবার ও ঘনিষ্ঠ মহলে চলছে নতুন অতিথিকে বরণ করার প্রস্তুতি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক