ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক মহানগরীতে মানববন্ধনে সেচ্ছাসেবক কর্মী আবিরের মায়ের প্রধানমন্ত্রীর নিকট আকুতি উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডেই বিস্ফোরিত চীনের রকেট ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ এসএসসির ফল নিয়ে হতাশা, বাগমারায় স্কুলছাত্রীর মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬৪ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল জিপিএ-৫ সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন লংগদুতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৯:৫৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৯:৫৬:৩৭ অপরাহ্ন
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন জলবায়ু ন্যায়বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
চলমান কপ–৩০ সম্মেলনকে সামনে রেখে “জলবায়ু ন্যায়বিচার, নির্গমন হ্রাস ও মানবাধিকার সুরক্ষা” দাবিতে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর)  দুপুরে জেলা  প্রশাসকের কার্যালয়ের সামনে জলবায়ু–প্রভাবিত বিভিন্ন জেলায় আয়োজিত ধারাবাহিক কর্মসূচির চূড়ান্ত পর্ব হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

করেছে পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান এর আয়োজনে মানববন্ধনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের মানুষ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার নাগরিকরা অংশ নেন। তারা জলবায়ু পরিবর্তনের কারণে জীবন, জল, খাদ্য, স্বাস্থ্য ও মর্যাদার মতো মৌলিক অধিকার হরণের প্রতিবাদ জানিয়ে উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব বিবেচনায় কার্যকর জলবায়ু অর্থায়ন, ক্ষতিপূরণ এবং নির্গমন হ্রাসের জোর দাবি জানান। অংশগ্রহণকারীরা জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক- প্রানের ফিল্ড কর্ডিনেটর মাহমুদুল হাসান লোমান এর সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন, সমতটত থিয়েটারের শিল্পী সিনথিয়া নূর কথা, প্রথম আলো বন্ধু সভার সভাপতি উম্মে ফারহীন রিমু, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও রেড ক্রিসেন্টের রিসোর্স অ্যান্ড মোবিলাইজেশন হেড মো. আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে।

এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঐক্যবদ্ধভাবে সরকারকে জলবায়ু কূটনীতিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার প্রশ্নটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এ সময় বিভিন্ন শ্রেণিপেশার অর্ধশতাধিক মানুষ মানবন্ধনে অংশগ্রহণ করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক