ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

দল ক্ষমতায় গেলে সন্ত্রাস মুক্ত শান্তির সিংড়া গড়ে তুলবো - অধ্যক্ষ আনু

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৯:৩৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৯:৩৪:০৮ অপরাহ্ন
দল ক্ষমতায় গেলে সন্ত্রাস মুক্ত শান্তির সিংড়া গড়ে তুলবো - অধ্যক্ষ আনু দল ক্ষমতায় গেলে সন্ত্রাস মুক্ত শান্তির সিংড়া গড়ে তুলবো - অধ্যক্ষ আনু
নাটোর-৩,  সিংড়া আসনে ধানের শীষের মনোনয়ন প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে নিবার্চনের জন্য কাজ করতে বলেছেন। সেই থেকে আমি উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করছি। রাষ্ট কাঠামোর ৩১ দফার সুফল মানুষের দ্বারে দ্বারে পৌছে দিচ্ছি। আমাকে মনোনয়ন দিলে আর আমার দল ক্ষমতায় গেলে  সিংড়াতে সব ধরনের সন্ত্রাস মুক্ত করে একটি শান্তির সিংড়া গড়ে তুলবো।
বৃহস্পতিবার (২০ নভেম্বর)  বিকাল ৫ টায় নাটোরের সিংড়া উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের হিজলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অধ্যক্ষ আনু বলেন, দীর্ষ ১৬ বছর  সিংড়ার যে উন্নয়ন হয়নি। রাজনৈতিক কারনে যেসব এলাকা উন্নয়ন বৈষম্য হয়েছে। আমরা সেসব এলাকায় প্রথম উন্নয়ন করবো।
অধ্যক্ষ আনু বলেন, হিজলি একটি শিক্ষত প্রধান গ্রাম। এ গ্রামের অনেক চাকুরীজীবি রয়েছেন যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বড় বড় জায়গায় চাকুরী করছেন। কিন্তু এখানে কোন রাস্তা ঘাটের উন্নয়ন হয়নি। আমরা সেই বৈষম্য দুর করে রাস্তা ঘাটের উন্নয়ন করবো।

অধ্যক্ষ আনু আরো বলেন, আমার নেতা তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের যে ঘোষনা দিয়েছেন। সেটা বাস্তবায়ন হলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলা সম্ভব হবে।  আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। আগামী নির্বাচনে তাই ধানের শীষের পক্ষে থাকবেন। একটি নতুন বাংলাদেশ বিনির্মানে ধানের শীষকে বিজয়ী করবেন।
৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিনের  সভাপতিত্বে ও যুবদল নেতা সোহানুর রহমানের সঞ্চালনায়  উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, সিংড়া পৌর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন সাখা,  উপজেলা বিএনপির সদস্য ও কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক,উপজেলা বিএনপির সদস্য ও ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু,উপজেলা বিএনপির সদস্য ও তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন,উপজেলা বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা,পৌর বিএনপির সদস্য সাবেক কমিশনার মহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিলন হোসেন মাষ্টার, উপজেলা যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন মিন্টু।
 
উঠান বৈঠক শেষে সন্ধার পর নুরপুর বাজারে গণসংযোগ ও দলীয়  লিফলেট বিতরণ করেন অধঢক্ষ আনোয়ারুল ইসলাম আনু। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক