ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

রাকাব-এর (ডিজিএম) আবুল কালামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে নেমেছে দুদক

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৮:২৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৮:২৬:৪৮ অপরাহ্ন
রাকাব-এর (ডিজিএম) আবুল কালামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে নেমেছে দুদক রাকাব-এর (ডিজিএম) আবুল কালামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তে নেমেছে দুদক
রাজশাহী কৃষি উনয়ন ব্যাংকের (রাকাব) আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ আবুল কালামের বিরুদ্ধে ডিজিটাইজেশনের নামে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি অনুসন্ধানকারী দল গঠন করে তদন্ত শুরু করেছে।

দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী দলের প্রধান মোঃ আমির হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে। গত মাসের (৩০ অক্টোবর) রাকাবের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো ওই চিঠিতে অভিযোগ অনুসন্ধানের স্বার্থে বিভিন্ন রেকর্ডপত্র ও তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মোঃ আবুল কালামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য Annual Maintenance Contract (AMC) of Network devices and security systems for Rajshahi Krishi Unnayan Bank (Tender ID: 744072) শীর্ষক প্রকল্পের বিষয়ে কোনো তদন্ত হয়ে থাকলে, সেই তদন্ত প্রতিবেদনের সত্যায়িত ফটোকপি প্রয়োজন। ৪ নভেম্বরের মধ্যে এই নথি দুদক কার্যালয়ে সরবরাহের জন্য অনুরোধ জানানো হয়েছিল।

দুদক সূত্রে জানা যায়, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় এই অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। অনুসন্ধানকারী দলে সদস্য হিসেবে রয়েছেন উপ-সহকারী পরিচালক মোঃ মাহবুবুর রহমান।

উল্লেখ্য, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এর আগেও বিভিন্ন সময়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে পদোন্নতিতে অনিয়ম, ঋণ বিতরণে জালিয়াতি এবং কর্মকর্তাদের লাঞ্চ ভাতা বাবদ টাকা অনিয়মিতভাবে প্রদানের মতো ঘটনাও রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে এবং এর আর্থিক অবস্থাও সংকটের মধ্যে রয়েছে বলে জানা গেছে।

দুদকের এই তদন্ত ব্যাংকটির অভ্যান্তরীণ সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। অভিযোগের বিষয়ে মোঃ আবুল কালামের মুঠো ফোনে জানতে একাধীকবার ফোন দিলেও রিসিভ করেননি তিনি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 

এদিকে নাম প্রকাশ না করা শর্তে ব্যাংক একাধীক কর্মচারী ও কর্মকর্তা জানান, প্রতি ৩বছর পর কর্মকর্তা কর্মচারীদের বদলীর নিয়ম থাকলেও ক্ষমতা আর অর্থের দাপটে একই প্রতিষ্ঠানে এই কর্মকর্তা রয়েছেন ১৭ বছর। সম্প্রতি রাকাব এর মোঃ মিজানুর রহমানের (ডিজিএম) বললি ঠেকাতে মোঃ আবুল কালাম  বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম ব্যবহার করে সিবিএ নেতা মোঃ রায়হান আলীকে দিয়ে ‘মব’ সৃষ্টি করে এমডিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এক ভিডিও ফুটেজে সেই ‘মব’ সৃষ্টির সত্যতা পাওয়া গেছে। রাকাব-এর কর্মকর্তা আবুল কালাম আজাদ, মোঃ মিজানুর রহমান ও সিবিএ সভাপতি মোঃ রায়হান আলী এরা সংঘবদ্ধ সিন্ডিকেট বলে সূত্রে জানা গেছে। (পর্ব-১)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার