ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় আসামি লিমনের আরও পাঁচ দিনের রিমান্ড

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৮:১৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৮:১৮:৩০ অপরাহ্ন
রাজশাহী বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় আসামি লিমনের আরও পাঁচ দিনের রিমান্ড রাজশাহী বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় আসামি লিমনের আরও পাঁচ দিনের রিমান্ড
রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান (১৭) হত্যা এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসীকে হত্যাচেষ্টার মামলার আসামী লিমন মিয়াকে (৩৪) আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে লিমনকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫, এ হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক মোঃ আশিকুর রহমান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৫ নভেম্বর লিমনকে আদালতে উপস্থাপন করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত সেদিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সেই রিমান্ডের মেয়াদ শেষে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে তাকে পুনরায় আদালতে আনা হয়।

রাজশাহী নগর পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক জানান, লিমনের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন কৌঁশলী আলী আশরাফ মাসুম। প্রায় পাঁচ মিনিটের শুনানি শেষে আদালত নতুন রিমান্ড আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, আলোচিত এই মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হবিবুর রহমান। তিনি নিজেই আদালতে লিমনকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং পরে তাকে থানায় নেওয়া হয়।

গত ১৩ নভেম্বর বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে লিমন মিয়া বিচারকের ছেলে তাওসিফ রহমানকে ছুরিকাঘাতে হত্যা করে। একই ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। পরদিন বিচারক নিজেই বাদী হয়ে লিমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি