ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার

রাজশাহী সিটিকে পৃথিবীর অন্যতম সেরা সিটিতে পরিণত করতে কাজ করতে হবে, প্রশাসক

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৭:৩৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৭:৩৪:৩৪ অপরাহ্ন
রাজশাহী সিটিকে পৃথিবীর অন্যতম সেরা সিটিতে পরিণত করতে কাজ করতে হবে, প্রশাসক রাজশাহী সিটিকে পৃথিবীর অন্যতম সেরা সিটিতে পরিণত করতে কাজ করতে হবে, প্রশাসক
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নবাগত প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ রাসিকের বিভাগীয় ও শাখা প্রধানগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে রাসিকের আয়োজনে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে প্রশাসককে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম পাওয়ার পয়েন্টে উপস্থাপন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় রাসিক প্রশাসক ড.আ.ন.ম. বজলুর রশীদ বলেন, রাজশাহী সিটি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যতম সুন্দর শহর। এই সিটি কর্পোরেশন অনেক কিছুতেই পাইওনিয়র। আপনাদের সকলের পরিশ্রম ও আন্তরিকতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। রাজশাহী সিটি আজ যেখানে আছে, আগামীকাল যেন তার চেয়ে এগিয়ে থাকে। আগামীর ভালোর জন্যই তো আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন জনসেবামূলক প্রতিষ্ঠান। জনগণের সন্তুষ্টির জন্যই যথাযথভাবে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের অনেক অর্জন রয়েছে। এই অর্জন ধরে রেখে রাজশাহী সিটিকে পৃথিবীর অন্যতম সেরা সিটিতে পরিণত করতে যথাযথভাবে কাজ করে যেতে হবে।

সভায় রাসিক প্রশাসক রাজশাহী সিটির চলমান অবকাঠামোগত উন্নয়ন কাজ, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, ছায়াযুক্ত বৃক্ষরোপণ, পরিবেশ উন্নয়নসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, বাজেট-কাম-হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদসহ রাসিকের শাখা প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ ১৮ নভেম্বর রাসিকের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক