ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক রাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণ

নগরীর আইডি বাগানপাড়ায় ৭জন মাদককারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৭:১৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৭:১৫:৩৪ অপরাহ্ন
নগরীর আইডি বাগানপাড়ায় ৭জন মাদককারবারী গ্রেফতার নগরীর আইডি বাগানপাড়ায় ৭জন মাদককারবারী গ্রেফতার
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৭জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১৯ নভেম্বর) দিনগত রাত সোয়া ১২টায় নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া (রবিদাসপুর) এলাকায় মাদক বিক্রয়ের ৭জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯১ গ্রাম গাঁজা, ১৩১ পিস ট্যাপেন্টাডল, ৪৬ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল ফোন এবং ৭ হাজার টাকা নগদ জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: মো. মতি (২৫), সে নগরীর রাজপাড়া থানার দাসপুকুর এলাকার মো. নুর ইসলাম ওরফে কুনু’র ছেলে, মো. আমির হামজা (২৫), সে নগরীর বোয়ালিয়া থানার ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার এলাইপুর এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে, মো. মিলন (৪২), সে নগরীর বোয়ালিয়া থানার তেরখাদিয়া এলাকার মৃত মুজিবর রহমানের ছেলে,  মো. আকাশ (১৯), সে রাজপাড়া থানার ডাবতলা বাশের আড্ডা এলাকার মো. এনামুল ইসলামের ছেলে,  মো. আশিকুর রহমান (১৯), নওগাঁ জেলার পত্নীতলা থানার পরাণপুর গ্রামের মো. কুদ্দুসের ছেলে, মো. হিরা (২৬), সে বোয়ালিয়া থানার মথুডাঙ্গা এলাকার মো. মাইনুল ইসলামের ছেলে ও মো. হাসিনুর শেখ (৪০), সে রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মৃত নূরনবীর ছেলে।  

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লক্ষীপুর আইডি বাগানপাড়ার গলিতে ব্যাপক হারে সব ধরনের মাদকের কেনাবেচা চলছে। এরপর র‌্যাবের গোয়েন্দা দল স্থানটি নজরদারিতে রাখে। বুধবার গভীর সুযোগ বুঝে রাতে অভিযান চালিয়ে উপরোক্ত মাদক-সহ ৭জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীরা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে। এছাড়া তারা নিজেরাও বিভিন্ন ধরনের মাদক সেবনকারী।

মাদকচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আটক চেষ্টা অব্যাহত রয়েছে। 

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ