ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে কাজলা গেটে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৭:০৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৭:০৫:৪৪ অপরাহ্ন
হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে কাজলা গেটে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ হেলমেট পরিহিত দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে কাজলা গেটে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীর ওপর হেলমেটধারীদের হামলা ও দুজনকে তুলে নিয়ে মারধোরের ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা কাজলা গেটে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। পরে বিভিন্ন বিভাগের আরও শিক্ষার্থী সেখানে যোগ দেন। বিক্ষোভকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়।

শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটসংলগ্ন একটি খাবার হোটেলে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তাহমিদ আহমেদ (বখশী) ও নাট্যকলা বিভাগের মিনহাজ খাবার খাচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে মুখে কালো কাপড় বাঁধা ও হেলমেট পরা একদল দুর্বত্ত সেখানে ঢুকে পড়ে। তারা প্রথমে মিনহাজকে রামদা দিয়ে আঘাত করেন এবং পরে ফারাবী ও তাহমিদকে তুলে নিয়ে যান।

এদিন রাত পৌনে ১২টার দিকে আল ফারাবীকে বিনোদপুর বেতার মাঠ এলাকার পাশে এবং তাহমিদকে হবিবুর রহমান হলের সামনে ফেলে রেখে যায় হামলাকারীরা। দুজনের শরীরে বেধড়ক মারধোরের স্পষ্ট চিহ্ন রয়েছে। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

এদিকে ঘটনার পরই বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়কে আগুন জ্বালিয়ে ভোররাত পর্যন্ত বিক্ষোভ করেন। এ সময় তাদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ