ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি

পড়া মনে রাখার দোয়া

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০৩:১৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০৩:১৮:৫১ অপরাহ্ন
পড়া মনে রাখার দোয়া ছবি: সংগৃহীত
পড়া মনে রাখার জন্য কোরআনে বর্ণিত এই সহজ দোয়াটি বেশি বেশি পড়ুন:

رَبِّ زِدْنِي عِلْمًا

উচ্চারণ: রাব্বি যিদনি ইলমা।

অর্থ: হে আমার রব! আমার জ্ঞান বৃদ্ধি করুন। (সুরা ত্বহা: ১১৪)

আল্লাহর রাসুলের (সা.) কাছে জিবরাইল (আ.) যখন ওহি নিয়ে আসতেন, তিনি তাড়াহুড়া করে জিবরাইলের (আ.) সঙ্গে ওহি পড়ার ও মুখস্ত করার চেষ্টা করতেন, তখন আল্লাহ তাআলা তাকে তাড়াহুড়া করতে নিষেধ করেন এবং এ দোয়াটি পড়ার নির্দেশ দিয়ে বলেন, তোমার প্রতি ওহি সম্পূর্ণ হওয়ার আগে তুমি কোরআন পাঠে তাড়াহুড়া করো না এবং বল, ‘রাব্বি যিদনি ইলমা’ অর্থাৎ হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। (সুরা ত্বহা: ১১৪)

এ ছাড়া পড়া মনে রাখার জন্য নিম্নোক্ত ৩টি দোয়াও পড়তে পারেন:

১. কোরআনে বর্ণিত দোয়া
رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى وَيَسِّرْ لِىٓ أَمْرِى وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى يَفْقَهُوا۟ قَوْلِى

উচ্চারণ: রব্বিশ রাহলী সদরী ওয়া ইসসিরলী আমরী, ওয়াহলুল ওক্বদাতাম মিল লিসানি ইয়াফক্বাহু কওলি।

অর্থ: হে আমার পালনকর্তা! আপনি আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন যেন লোকেরা আমার কথা বুঝতে পারে। (সুরা ত্বহা: ২৫-২৮)

২. কোরআনে বর্ণিত দোয়া
ﺳُﺒْﺤَﺎﻧَﻚَ ﻻَ ﻋِﻠْﻢَ ﻟَﻨَﺎ ﺇِﻻَّ ﻣَﺎ ﻋَﻠَّﻤْﺘَﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﺃَﻧﺖَ ﺍﻟْﻌَﻠِﻴﻢُ ﺍﻟْﺤَﻜِﻴﻢُ

উচ্চারণ: সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।

অর্থ: (হে আল্লাহ) আপনি পবিত্র! আপনি আমাদের যা শিখিয়েছেন তা ছাড়া আমরা আর কিছুই জানি না, নিশ্চয় আপনিই প্রকৃত জ্ঞানসম্পন্ন, হেকমতওয়ালা। (সুরা বাকারা: ৩২)

৩. নবীজি (সা.) থেকে বর্ণিত দোয়া
ِاللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي، وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي، وَزِدْنِي عِلْمًا وأعُوْذُ بِاللَّهِ مِنْ حَالِ أهْلِ النَّار

উচ্চারণ: আল্লাহুম্মান-ফা’নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া যিদনি ইলমা ওয়া আউজুবিল্লাহি মিন হালি আহলিন নার।

অর্থ: হে আল্লাহ! আমাকে আপনি যা শিখিয়েছেন তা দিয়ে আমাকে উপকৃত করুন, আমার জন্য যা উপকারী হবে তা আমাকে শিখিয়ে দিন, আমার ইলম বাড়িয়ে দিন এবং আমি জাহান্নামিদের অবস্থা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। (সুনানে তিরমিজি: ৩৫৯৯)

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী