ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে

ব্রাজিলই বিশ্বের সেরা দল, জার্সির পাঁচ তারকাই এর প্রমাণ

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১২:৫৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১২:৫৩:৫৬ অপরাহ্ন
ব্রাজিলই বিশ্বের সেরা দল, জার্সির পাঁচ তারকাই এর প্রমাণ ব্রাজিলই বিশ্বের সেরা দল, জার্সির পাঁচ তারকাই এর প্রমাণ
রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে সম্প্রতি ব্রাজিল জাতীয় দলের হাল ধরেছেন কার্লো আনচেলোত্তি। নতুন এই পথচলা সম্পর্কে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজ্ঞ ইতালিয়ান কোচ জানান, ব্রাজিল দলের দায়িত্ব নেওয়া তার জন্য ছিল একটি ‘অসাধারণ চ্যালেঞ্জ’।

সাক্ষাৎকারে আনচেলোত্তি বলেন, ‘এটি সহজ সিদ্ধান্ত ছিল, কারণ ব্রাজিলই বিশ্বের সেরা জাতীয় দল। আমি এ কথা বলছি না, তাদের জার্সিতে শোভা পাওয়া পাঁচটি বিশ্বকাপ তারাই এর প্রমাণ।

তিনি আরো যোগ করেন, ‘কোনো দলই তাদের কাছাকাছি নেই। এখন আমার সামনে চ্যালেঞ্জ হলো ষষ্ঠ তারাটি জেতা।’

রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে আনচেলোত্তি বলেন, ‘ফলাফল আমাদের প্রত্যাশা পূরণ করেনি। দলের পারফরম্যান্সও আশানুরূপ ছিল না।

পরিবর্তনের সময় এসে গিয়েছিল।’
আর্সেনালের বিপক্ষে ড্রয়ের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ‘আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিই। পরিস্থিতি এদিকে যাবে তা আগেই আঁচ করতে পেরেছিলাম।

দলের অবস্থা ভালো ছিল না, তাই রিয়াল মাদ্রিদের জন্য নতুন পথ খোঁজা এবং আমার জন্য ব্রাজিলের প্রস্তাব গ্রহণই সঠিক সিদ্ধান্ত ছিল,’ বলেন আনচেলত্তি।
ব্রাজিলের ফুটবল ঐতিহ্য ও সাফল্যের প্রতি সম্মান জানিয়ে আনচেলোত্তি জানান, এমন একটি দলের কোচিংয়ে নেতৃত্ব দেওয়া তার জন্য গর্বের বিষয়। এখন তার একমাত্র লক্ষ্য, সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ে পৌঁছে দেওয়া।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ