ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নগরীতে গাঁজাসহ নারী গ্রেফতার

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০২:৪২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০২:৪২:৩৪ অপরাহ্ন
নগরীতে গাঁজাসহ নারী গ্রেফতার নগরীতে গাঁজাসহ নারী গ্রেফতার
রাজশাহী মহানগরীতে ২ কেজি গাঁজাসহ মোসা: শেফালী বেওয়া (৬০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২০ নভেম্বর) রাত ১টায় চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার মোসা: শেফালী বেওয়া (৬০), রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর (ডাবতলা) এলাকার মৃত আ: খালেক শেখের স্ত্রী। 

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র  উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, বুধবার (২০ নভেম্বর) রাত ১টায় পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল তত্বাবধানে এসআই মোঃ রিয়াজ আহম্মেদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম বারো রাস্তার মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি শেফালী বেওয়া তার বাড়িতে গাঁজা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে শেফালী বেওয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধার করে।  

গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দ্রিমা থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী