ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ

দুই রাবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০১:৫২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০১:৫২:৫৮ অপরাহ্ন
দুই রাবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ দুই রাবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
দুর্বৃত্তদের হামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের দুই শিক্ষার্থী আহতের ঘটনায় জড়িত অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করাসহ ৩ দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভাগের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগানও দেয় শিক্ষার্থীরা।

তাদের অন্য দুইটি দাবি হল- কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের জবাবদিহিতা নিশ্চিত করা এবং কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ক্যান্টিনটি বন্ধ করে দেয়া। 

বিক্ষোভের সবশেষ পরিস্থিতি অনুযায়ী, অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছে না আন্দোলনকারীরা। মহাসড়ক অবরোধ করে রাখায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। অনেক গাড়ি চালক বিকল্প রাস্তা ব্যবহার করছেন। 

আন্দোলনকারীরা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় আন্দোলন আরো জোরদার করা হবে। পুলিশ ফাঁড়ির পাশে এত কিছু হয়ে গেলো। অথচ ফাঁড়ির পুলিশরা কিছুই করতে পারেনি। তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আর কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করায় ওই ক্যান্টিন বন্ধ করে দিতে হবে। এ সময়, অসহযোগিতার জন্য ভিপির প্রতি নিন্দাও জানান তারা। 

সার্বিক বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, পুলিশ চেষ্টা করছে। তবে, এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি।

এর আগে, গতরাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট এলাকায় একটি রেস্টুরেন্টে তিন শিক্ষার্থীর ওপর হামলা চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিলো। এক পর্যায়ে ফিন্যান্স বিভাগের আল ফারাবী ও তাহমিদ আহমেদ বখশীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফারাবীকে বিনোদপুর এলাকা এবং বখশীকে হাবিবুর রহমান হলের সামনে থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। 

শিক্ষার্থীরা জানায়, ফারাবী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাদার বখশ হল শাখার নেতা ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় ১৫ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু

নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু