ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজে আরএমসি চ্যাম্পিয়নস কাপের সমাপনী অনুষ্ঠিত রাসিকের প্রকৌশল বিভাগকে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের খুলনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা কক্ষে নিয়ে যান স্কুলশিক্ষক, অতঃপর... নগরীর কাজলা ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নিয়ে যান জাকার শেখ মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই

গুলির নির্দেশ দিইনি, এটা এদেশের আইন: ডিএমপি কমিশনার

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০১:৪৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০১:৪৮:১৯ অপরাহ্ন
গুলির নির্দেশ দিইনি, এটা এদেশের আইন: ডিএমপি কমিশনার ছবি: সংগৃহীত
গাড়িতে আগুন বা ককটেল নিক্ষেপের চেষ্টাকারীদের ওপর পুলিশের গুলি চালানোর নির্দেশ তিনি দেননি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।

তিনি বলেন, এটা পুলিশ কমিশনারের কোনো নির্দেশনা নয়, এটা এদেশের আইন। আপনারা আইনটা দেখেন। আমি তো নিজে কোনো আইন বানাই না। আইন বানায় পার্লামেন্ট। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে পাশে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, দুর্বৃত্তদের যারা ককটেল, বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে, তাদের গুলি করার নির্দেশ আমার নয়, পুলিশ আইনেই বলা আছে। ঢাকাবাসীর জান ও মালের নিরাপত্তা দিতে আইন প্রয়োগ করবে পুলিশ।

তিনি বলেন, থানার সামনে পুলিশ সদস্যকে ককটেল মেরে আহত করা হয়েছে। এতে তাদের মনোবল ভেঙে যাবে। এ জন্য পুলিশের মনোবল বাড়াতে সবার প্রতি সহযোগিতা চান ডিএমপি কমিশনার। 

ডিএমপি কমিশনার বলেন, ডিবি পুলিশের ‘সাইবার সাপোর্ট সেন্টারের’ মাধ্যমে পুলিশের প্রতি জনগণের আস্থা বাড়বে। নিরাপদ বাংলাদেশ গড়তে সহায়তা করবে, এই টিম। 

তিনি বলেন, অনলাইনে কোনো ধরনের প্রতারণার শিকার হলেই, ফেসবুক পেইজ এবং ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন নগরবাসী।

এর আগে, গত ১৬ নভেম্বর জানমালের ঝুঁকি তৈরি হয় এমনভাবে কেউ যদি গাড়িতে আগুন দিতে বা ককটেল নিক্ষেপ করতে উদ্যত হয়, তাহলে পুলিশকে গুলি চালাতে ডিএমপি কমিশনার নির্দেশ দেন বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়। ওয়্যারলেস বার্তার মাধ্যমে ওই নির্দেশনা জারি করা হয়।

ডিএমপি কমিশনার গণমাধ্যমকে তখন বলেন, হ্যাঁ, আমি এমন নির্দেশই দিয়েছি। কেউ যদি বাসে আগুন দেয় বা ককটেল ছোড়ে এবং পুলিশকে আক্রমণ করে, তাহলে তারা কি চুপচাপ বসে থাকবে?

এর আগে, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনারও একই ধরনের নির্দেশনা দেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত

রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত