ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাঠমান্ডু যাওয়ার রাস্তায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ১৮ অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে রোজা রেখে ধূমপানের বিধান ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড দেয়া হবে: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ সরবরাহকারী গ্রেফতার নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা পাচার, ২৯৭০ পিসসহ গ্রেপ্তার ১ রাজশাহী অঞ্চলে বিলুপ্ত সিনেমা হল রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত অধিকার আদায়ের সংগ্রামে একুশ আমাদের পাথেয়, বিভাগীয় কমিশনার নগরীতে ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেফতার শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেপ্তার রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ কোমরে রশি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

মুশফিকের আগে শততম টেস্টে যারা সেঞ্চুরি করেছেন

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০১:৩৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০১:৩৬:০১ অপরাহ্ন
মুশফিকের আগে শততম টেস্টে যারা সেঞ্চুরি করেছেন ছবি: সংগৃহীত
 
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। মিরপুরের হোম অব ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে মাইলফলক ছোঁয়া টেস্টটি স্মরণীয় করে রাখতে কমতি রাখেননি মুশফিক। শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে এক বিরল রেকর্ডে ভাগ বসিয়েছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।
 
বৃহস্পতিবার (২০ নভেম্বর) শের-ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলার শুরুর পরই সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। গতকাল দিনের খেলা শেষ হওয়ার সময় ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি।  এটি তার ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। সেই সঙ্গে জায়গা করে নিয়েছেন নিজেদের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারদের বিরল তালিকায়।
 
৮৪তম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেললেন মুশফিক। এই ৮৪জনের মধ্যে মাত্রই ১১তম হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন এই বাংলাদেশি ব্যাটার। ১৯৬৮ সালে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলা ইংল্যান্ডের কিংবদন্তি কলিন কাউড্রে সেই টেস্টে পেয়েছিলেন সেঞ্চুরির দেখা। এরপর এই বিরল তালিকায় আরও নাম লিখিয়েছেন জাভেদ মিয়াদাদ, গর্ডন গ্রিনিজ, গ্রায়েম স্মিথের মতো কিংবদন্তিরা। এবার সেই তালিকায় নাম তুললেন মুশফিকও।  
 
ব্যাটার স্কোর প্রতিপক্ষ -বছর
কলিন কাউড্রে ১০৪ অস্ট্রেলিয়া (১৯৬৮)
জাভেদ মিয়াদাদ ১৪৫ ভারত (১৯৮৯)
গর্ডন গ্রিনিজ ১৪০ ইংল্যান্ড (১৯৯০)
অ্যালেক স্টুয়ার্ট ১০৫ ওয়েস্ট ইন্ডিজ (২০০০)
ইনজামাম-উল-হক ১৮৪ ভারত (২০০৫)
রিকি পন্টিং ১২০, ১৪৩* দক্ষিণ আফ্রিকা (২০০৬)
গ্রায়েম স্মিথ ১৩১ ইংল্যান্ড (২০১২)
হাশিম আমলা ১৩৪ শ্রীলঙ্কা (২০১৭)
জো রুট ২১৮ ভারত (২০২১)
ডেভিড ওয়ার্নার ২০০ দক্ষিণ আফ্রিকা (২০২২)
মুশফিকুর রহিম ১০৬ আয়ারল্যান্ড (২০২৫)
 
এই তালিকায় ব্যতিক্রম হলেন আইসিসি হল অব ফেমে জায়গা পাওয়া রিকি পন্টিং। এই অজি কিংবদন্তি ২০০৬ সালে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ১০০তম টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। মুশফিকের আগে সর্বশেষ যারা এই কীর্তি করেছিলেন তারা হলেন জো রুট (২০২১) এবং ডেভিড ওয়ার্নার (২০২২)। এই দুজনই শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
 
সেঞ্চুরির পর অবশ্য মুশফিক আর ইনিংস বড় করতে পারেননি। ২১৪ বলে ৫ চারে ১০৬ রান করে হামফ্রিসের বলে আউট হয়ে গেছেন।  মুশফিকের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। দুজনের সেঞ্চুরিতে বাংলাদেশ রানের পাহাড় গড়ার পথে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী অঞ্চলে বিলুপ্ত সিনেমা হল

রাজশাহী অঞ্চলে বিলুপ্ত সিনেমা হল