ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

ভাইকে তালাবদ্ধ রে‌খে বোনকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ০১:২২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ০১:২২:২৫ অপরাহ্ন
ভাইকে তালাবদ্ধ রে‌খে বোনকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ভাইকে তালাবদ্ধ রে‌খে বোনকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মোহাব্বতপুর গ্রামে ভাইকে তালাবদ্ধ রে‌খে বোন‌কে ধর্ষণের ঘটনা ঘ‌টে‌ছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার ২৪ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় নবাবগঞ্জ থানায় মামলা হলে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। 

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

মামলার এজাহার ও ভিকটিম পরিবার সূত্রে জানায়, সোমবার বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে দুই শিশু। এরা আপন ভাইবোন। তারা উভয়ই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এসময় তার মা পাশের মহল্লায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন।

একা বাড়িতে পেয়ে ওই এলাকার রাজমিস্ত্রির সহযোগী মাদকাসক্ত আলাউদ্দিন (২০) শিশুর ভাইকে একটি রুমে তালা দিয়ে আটকে রাখে। 
এসময় ওই শিশুকে ডেকে পাশের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই শিশুর মায়ের বাড়িতে আসে। তার আসার শব্দ পেয়ে দৌড়ে পালিয়ে যায় বখাটে যুবক।

রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই নারী চিৎকার দেয়। পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। স্বামী প্রবাসে থাকার কারণে ঘটনার ২৪ ঘণ্টা পর মঙ্গলবার রাতে নবাবগঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন শিশুটির মা।
পরে রাতেই পুলিশ ঘটনায় অভিযুক্ত আলাউদ্দিন ভূইয়াকে গ্রেপ্তার করে। আজ বুধবার দুপুরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে পুলিশ।

এ ছাড়া গ্রেপ্তারকৃত যুবককে আদালতে পাঠানো হয়েছে।

ভিকটিমের মা বলেন, তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তার মধ্যে এখনো ভীতি ও আতঙ্ক কাজ করছে।  ওই যুবক একজন বখাটে। রাজমিস্ত্রির কাজ করে। সে একজন মাদকাসক্ত। তার উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতে ও ভিকটিমকে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯