ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার রবিন ডাকাতের

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১২:৪৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ১২:৪৫:৩২ অপরাহ্ন
বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার রবিন ডাকাতের বিক্রয়কর্মী হত্যার দায় স্বীকার রবিন ডাকাতের
চাঁদপুরের ফরিদগঞ্জে সিটি গ্রুপের এক বিক্রয়কর্মী রুহুল আমিনকে গুলি করে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে তিন উপজেলার আতঙ্ক রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাত। বুধবার (১৯ নভেম্বর) বিকালে চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসোইনের আদালতে হত্যাকাণ্ডের দায় শিকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

বিষয়টি বৃহষ্পতিবার (২০ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম। 

তিনি জানান, চাঁদপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসোইন এর আদালতে বুধবার বিকালে সে সাবলিলভাবেই ঘটনার প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেভাবে বর্ণনা করেছিলো, সেভাবেই বর্ণনা করেছে। পরে তাকে আদালত জেল হাজতে প্রেরণ করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় র‍্যাব-১১ ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে রবিন ডাকাতকে। পুলিশ বুধবার চাঁদপুর  আদালতে প্রেরণ করে। সেখানেই আইনীপক্রিয়ায় ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। 

স্বীকারোক্তিতে রবিন জানায়, সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের ফরিদগঞ্জের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গত ১১ নভেম্বর রাতে রুস্তুমপুর এলাকায় পথিমধ্যে সে ও তার সহযোগী গতিরোধ করে। তার নিকট থেকে পণ্য বিক্রয়লব্ধ নগদ টাকা ছিনতাই করে মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টাকালে রুহুল আমিন তাদের পিছু নেয়। এক পর্যায়ে ফরিদগঞ্জ থানাধীন রুস্তমপুর এলাকার সমিতি পোলের গোড়া নামক স্থানে রুস্তমপুরগামী পাকা রাস্তার ওপর লোকজনকে দেখে রুহুল আমিন সাহায্যের জন্যে ডাকাত বলে চিৎকার দিলে রবিন রুহুল আমিনকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাতাড়ি গুলি করে হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। অস্ত্রটি সে তার সহযোগী পারভেজের কাছ থেকে নিয়েছে। প্রয়োজন মাফিক সে তার কাছ থেকে নিতো। ঘটনার পর সে পালিয়ে যায়। পরে র্যাব-১১ এর হাতে সে ধরা পড়ে। 

রবিনের বিষয়ে জানা গেছে, রবিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজী শামসুন নুর পটোয়ারী ছেলে। তার  বিরুদ্ধে সর্বশেষ হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে। যার মধ্যে সবগুলোই ডাকাতি ও দস্যুতার। এর মধ্যে ফরিদগঞ্জ থানার দুটি এবং বাকী ১৩টি মামলা লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানার। 

উল্লেখ্য, গত ১১ নভেম্বর মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রুহুল আমিন (৩৭) নামে এক সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের এসআর নিহত হয়। নিহত রুহুল আমিনের বাড়ি ফরিদগঞ্জ পৌর  এলাকার ৪ নং ওয়ার্ডের পূর্ব বড়ালি গ্রামের  মিজি বাড়ির অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মাওলানা মাহমুদুল হাসানের ছেলে। 

হত্যকাণ্ডের পর গত ১৮ নভেম্বর মঙ্গলবার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর (র‍্যাব) -১১  তথ্য প্রযুক্তি ব্যবহার করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকা হতে মো. রফিকুল ইসলাম  রবিনকে গ্রেফতার করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার