ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

আসছে মোদির বায়োপিক, প্রধানমন্ত্রীর মা হবেন রাভিনা

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১২:৪২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ১২:৪২:২৪ অপরাহ্ন
আসছে মোদির বায়োপিক, প্রধানমন্ত্রীর মা হবেন রাভিনা আসছে মোদির বায়োপিক, প্রধানমন্ত্রীর মা হবেন রাভিনা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বায়োপিক নির্মাণ করা হচ্ছে। এ সিনেমাটি পরিচালনা করছেন ক্রান্তি কুমার চৌধুরী। এতে প্রযোজনায় আছে সিলভার ক্যাস্ট ক্রিয়েশন্স। এটি মূলত একজন মা ও ছেলের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি জীবনীভিত্তিক সিনেমা। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়েছে।

নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক সিনেমার নাম ‘মা বন্দে’। আর সেই বায়োপিকে মোদির প্রয়াত মা হীরাবেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনকে। অন্যদিকে মোদির চরিত্রে দেখা যাবে মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দনকে। 

এ বায়োপিক নিয়ে নির্মাতারা বলেছেন, নরেন্দ্র মোদির জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরতে সিনেমায় উন্নত ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হবে। চরিত্র ফুটিয়ে তুলতে অভিনেত্রী রাভিনারও শারীরিক ও মানসিক প্রস্তুতির প্রয়োজন হবে।

এ বিষয়ে অভিনেত্রী রাভিনা ট্যান্ডন বলেন, হীরাবেনের চরিত্রে অভিনয় তার জন্য বিশেষ অভিজ্ঞতা। সিনেমায় হীরাবেনের শৈশব, পারিবারিক সংগ্রাম এবং জীবনের নানা চ্যালেঞ্জের মধ্যেও পরিবারকে ধরে রাখার গল্প উঠে আসবে।

এদিকে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাসে মালায়ালাম অভিনেতা উন্নি মুকুন্দন বলেছেন, মোদির চরিত্রে অভিনয় করা তার কাছে সম্মানের। শৈশব থেকে গুজরাটে বেড়ে ওঠার সময় মোদিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা তার অভিনয়ে সহায়তা করবে বলে আশা করছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক