ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম উপদেষ্টা

  • আপলোড সময় : ২০-১১-২০২৫ ১২:২৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৫ ১২:২৮:০২ অপরাহ্ন
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম উপদেষ্টা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ: শ্রম উপদেষ্টা
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সামাজিক ন্যায়বিচার সংক্রান্ত বৈশ্বিক জোটের দায়িত্বশীল অংশীদার হিসেবে বর্তমান সরকার জাতীয় জীবনে, আঞ্চলিক পর্যায়ে ও বৈশ্বিক স্তরে সামাজিক ন্যয়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

বুধবার (১৯ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর ৩৫৫তম গভর্নিং বডি অধিবেশনে অংশগ্রহণ করে তিনি এ কথা করেন।

উপদেষ্টা অধিবেশনে সম্প্রতি সম্পন্ন হওয়া গভর্নিং বডিতে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সংশোধিত শ্রম আইনে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শ্রমিক সংখ্যা ২০ শতাংশ থেকে কমিয়ে ২০ জনে নির্ধারণ করেছে। তাছাড়া, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য কমিয়ে আনা, ব্যক্তিগত তথ্য প্রদানের শর্ত শিথিল করা, কালো তালিকাভুক্তি নিষিদ্ধকরণসহ কিছু বিধান সংশোধিত আইনে যুক্ত করা হয়েছে।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সংশোধিত শ্রম আইনে কর্মক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা ছাড়াও কর্মক্ষেত্রে সহিংসতা, হয়রানি ও শিশু শ্রম বন্ধে শাস্তি ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিধান সংযোজিত হয়েছে। সংশোধনীতে ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণের সময়সীমা প্রতি পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে করার বিধানও রাখা হয়েছে বলে তিনি জানান।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, বাংলাদেশ সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসমর্থন করেছে। এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সকল মৌলিক কনভেনশন সমর্থন করেছে। শ্রমিক নেতা ও ট্রেড ইউনিয়ন কর্মীদের বিরুদ্ধে পূর্বে দায়ের করা সকল মামলা বিগত এক বছরে প্রত্যাহার করা হয়েছে বলেও তিনি জানান। আগামী বছরের মার্চে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে ঢাকায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ন্যায়বিচার ফোরাম আয়োজন করা হবে বলে তিনি সভাকে অবহিত করেন।

অধিবেশনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা পাকিস্তানের মানব সম্পদ ব্যবস্থাপনা ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী চৌধুরী সালিক হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সহযোগিতাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এসময় শ্রম সচিব ড. মো. সানোয়ার জাহান ভূইয়া এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ