ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে ফোবানার গভীর শোক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশন সিংড়ায় স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ি খুন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়: আব্দুল আজিজ এমপি রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করলেন নরসিংদী-৫ আসনের এমপি আশরাফ উদ্দিন দীর্ঘসময় প্রেরণার আলো ছড়িয়ে বিদায় নিলেন সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেন নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ

পুরনো বিএনপিকে খুঁজে পাচ্ছেন না আসিফ আকবর

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১২:৪২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১২:৪২:৪৯ অপরাহ্ন
পুরনো বিএনপিকে খুঁজে পাচ্ছেন না আসিফ আকবর পুরনো বিএনপিকে খুঁজে পাচ্ছেন না আসিফ আকবর
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। তবে শহিদ জিয়ার যে বিএনপিকে ভালোবাসেন গায়ক, রাজনীতির বর্তমান দৃশ্যপটে সেই বিএনপি খুঁজে পাচ্ছেন না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন কথা বলেন। সঙ্গে তুলে ধরেছেন বর্তমান বিএনপি নিয়ে নিজের মনের হতাশা, সংশয় এবং কিছু আশার কথা।

আসিফ লেখেন, স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া জেড ফোর্স অধিনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাহাদাৎ বার্ষিকী ৩০শে মে। শহীদ জিয়া প্রকৃত অর্থে গত ৫৪ বছরে বাংলাদেশের একমাত্র স্টেটসম‍্যান।
 
আসিফ মনে করেন, স্বাধীনতা-পরবর্তী সময়ের রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জে জিয়াউর রহমানই জাতিকে পথ দেখিয়েছিলেন। মাত্র সাড়ে তিন বছরের শাসনামলেই তিনি বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে বের করে কৃষি, শিল্প ও মানবসম্পদে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যান।

জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ধারণাকে আধুনিক বাংলাদেশের ভিত্তি বলে আখ্যা দিয়ে বলেন, জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে তিনি ছিলেন এক অজেয় ধুমকেতু। এই অবস্থান থেকেই বিএনপির উত্থান হয়েছিল সাধারণ মানুষের ‘আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক’ হিসেবে। 
 
তবে এখানেই থেমে থাকেননি এই শিল্পী। অতীতের গৌরবময় দলটির বর্তমান রূপ নিয়ে তার হতাশাও প্রকাশ পায় পোস্টে।

তিনি লেখেন, দুঃখজনক হলেও সত্যি যে বিএনপি’কে ভালোবাসি, সেই বিএনপি খুঁজে পাচ্ছিনা। তিনি আরও লেখেন, অত‍্যাচারের খড়্গে ছিল জিয়া পরিবার, সুফল ভোগ করেছে জাতীয়তাবাদের লেবাসধারী কিছু নেতা, অত‍্যাচারীর এজেন্টরা। সারাদেশে গুম, খুন, মামলা, হামলা, জেল-জুলুমে নির্যাতিত লক্ষ লক্ষ তৃণমূল কর্মীই আজ দলে অপাঙ্কতেয়।
আসিফ আকবর তার শৈশব থেকেই শহীদ জিয়ার অনুরাগী এবং বিএনপির একনিষ্ঠ সমর্থক বলে উল্লেখ করেছেন। কিন্তু আজ তিনি খুঁজে ফিরছেন সেই পুরনো বিএনপিকে, যে বিএনপি ছিল নারী, যুবক, শিশু, ক্রীড়া এবং শিল্পীবান্ধব।

তার ভাষায়, শহীদ জিয়ার সেই বিএনপি ফেরত চাই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান