ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন

রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৭:৪৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৭:৪৬:৫৩ অপরাহ্ন
রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন
নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখা অফিসের প্রবেশ গেটের সামনে অগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে কোন এক সময় উপজেলার গহেলাপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখা অফিসের মূল গেটের সামনে এ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুনে অফিসের প্রবেশ গেটের ও অফিসের কোনো কিছুর ক্ষতি হয়নি।

উপজেলার গহেলাপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখা অফিসের ম্যানেজার মো. লোটাস হোসেন বলেন, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে আমি দেখতে পাই অফিসের মূল গেটের সামনে ধোঁয়া উড়ছে। তখন অফিসের নাইট গার্ডের কাছে জানতে চাই। নাইট গার্ড বলে নামাজ পড়তে যাওয়ার সময় গেটের সামনে ছালায় ধোঁয়া দেখতে পেলে তিনি তা নিভিয়ে ঝাড়– দিয়ে পরিষ্কার করে পাশে ফেলে দেন।

তিনি বলেন, আগুনের একটি ভিডিও আমাদের হাতে এসেছে। ওই ভিডিও আমাদের বড়গাছা শাখা অফিসের মূল প্রবেশ গেটের সামনের আগুনের। ভিডিও দেখে মনে হচ্ছে- দুর্বৃত্তরা উদ্দেশ্য প্রণোদিতভাবে অফিসের গেটের সামনে ছালায় (চট) আগুন লাগিয়ে দিয়ে নিজেরাই ভিডিও করে ছড়িয়ে দিয়েছে।

ম্যানেজার আরও বলেন, এই আগুনে অফিসের প্রবেশ গেটের ও অফিসের কোনো কিছুর ক্ষতি হয়নি। আগুনের ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবো।

এ ব্যাপারে জানতে চাইলে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, আগুনের খবর পেয়ে আমরা সরেজমিনে গিয়েছিলাম। উপজেলার গহেলাপুর এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখা অফিসে আগুনের কোন ঘটনা ঘটেনি। তবে সেখানে অফিসের মূল গেটের সামনে নাইট গার্ড ধোঁয়া দেখেছেন। হয়তো পথচারীর ফেলে দেওয়া বিড়ি-সিগারেটের আগুনে চটে (ছালায়) এই ধোঁয়ার সৃষ্টি হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক