ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসাসেবার সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনা পেলেন শিক্ষার্থীরা শরীফ উদ্দিন নেসকোর চেয়ারম্যান হওয়ায় প্রীতিভোজ ও দোয়া মাহফিল সন্তান প্রসবের জন্য নেওয়া হচ্ছিল হাসপাতালে, পথেই ঝরল অন্তঃসত্ত্বার প্রাণ বগুড়ায় বাড়িতে পড়েছিল নারীর মরদেহ, পাশে বসে কাঁদছিল তিন মাসের শিশু রাস্তা থেকে ধরে নিয়ে প্রতিবন্ধী বৃদ্ধাকে ধর্ষণ, ‘ভণ্ড’ সাধু গ্রেপ্তার ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী মেসির সব সাফল্যের কৃতিত্ব রোকুজ্জোকে দিলেন শাকিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে ২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার!

প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৬:১৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৬:১৫:৪০ অপরাহ্ন
প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের প্রতিপক্ষের লাঠির আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের
গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিবাদে এক স্কুলছাত্রের লাঠির আঘাতে পঞ্চম শ্রেণির ছাত্র ইয়াসিন শেখ (১২) নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। সে বরইহাটি গ্রামের আশরাফ আলী শেখের ছেলে এবং বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, রাতে বাড়ির পাশের স্কুল মাঠে ব্যাডমিন্টন খেলার সময় ইয়াসিন শেখের সঙ্গে একই গ্রামের জামাল শেখের ছেলে দশম শ্রেণির ছাত্র রিফাত শেখের বাগবিতণ্ডা হয়।

পরে রিফাত শেখ লাঠি দিয়ে ইয়াসিনকে মারধর করে। মারধরের এক পর্যায়ে রিফাতের লাঠি ভেঙে যায়। পরে ভাঙা লাঠি দিয়ে ইয়াসিনের ঘাড়ে কুপিয়ে গুরুতর আহত করে।

ওসি জানান, খবর পেয়ে ইয়াসিনের স্বজনরা তাকে আহত অবস্থায় প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিক্যালে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আজ বুধবার ঢাকা মেডিক্যালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি।

তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এ ঘটনার সঙ্গে জড়িতকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা