ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

সাপাহারে মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৬:০৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৬:০৪:২১ অপরাহ্ন
সাপাহারে মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান সাপাহারে মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান
সাপাহার উপজেলায়  মোটরসাইকেল দূর্ঘটনা এড়াতে এবং মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান নিশ্চিত করতে সাপাহার উপজেলা সদরে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার  দুপুরে  সাপাহার সদর জয়পুর ফিলিং স্টেশন মোড়ে এই অভিযান চালায় আদালত। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ। অভিযানে সাপাহার থানার এ এস আই আতাউর এর  নেতৃত্বে থানা পুলিশের একটি দল অংশ নেন।

অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র হেলমেট বিহীন মোটরসাইকেল চালনার দায়ে ৬ জন মোটরসাইকেল চালককে ১ হাজার ১০০  টাকা  জরিমানা করেন আদালত। এছাড়াও নিজেদেরকে সুরক্ষিত রাখতে মোটরসাইকেল চালনার আগে হেলমেট পরিধান নিশ্চিত করতে সকলকে সচেতন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।

এ সময় ইউএনও বলেন মানুষ অসতর্কতা অবলম্বন করার ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে এজন্য আমরা সাপাহার উপজেলার গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে  ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র ও হেলমেট বিহীন চালকদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়। যা অব্যাহত থাকবে এতে শতভাগ হেলমেট পরিধান নিশ্চিত করা গেলে দূর্ঘটনায় প্রাণহানি অনেকাংশ কমিয়ে আনা সম্ভব।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ আরও বলেন, সড়ক মহাসড়কে হেলমেট পরিধান ব্যতিত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনার হার বৃদ্ধি পেয়েছে। হেলমেট ব্যতিত কেও যাতে মোটরসাইকেল না চালায়, সে কারণে আজ আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাইসেন্স ও  হেলমেট বিহীন চালকদেরকে জরিমানা করেছি। পাশাপাশি আমরা হেলমেট পরিধানের বিষয়ে সকলকে সচেতন করেছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক