ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

রাজশাহীতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আ’লীগ ও কৃষকলীগ নেতা গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৪:৫১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৪:৫১:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আ’লীগ ও কৃষকলীগ নেতা গ্রেফতার রাজশাহীতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আ’লীগ ও কৃষকলীগ নেতা গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে অবৈধ যোগাযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১২টার থেকে বিকাল সোয়া ৫টা পর্যন্ত মোহনপুর থানা ও নগরীর লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান আলী (৪৯) এবং রায়ঘাটি ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সূর্য্য কান্ত হালদার (৪৯)।

বুধবার দুপরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর থানা এলাকা থেকে শাহজাহান আলীকে আটক করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোন যাচাই করে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে।

শাহজাহানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকাল সোয়া ৫টার দিকে নগরীর লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে সূর্য্য কান্ত হালদারকে গ্রেফতার করা হয়। 

ডিবির অভিযোগ, সূর্য্য কান্তও ফেসবুক, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করতেন। তার বাসায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও যুবলীগের সদস্যরা গোপন বৈঠক করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করত বলে স্বীকার করেছে।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত দুই আসামি এবং মামলার পলাতক ও অজ্ঞাতনামা সহযোগীরা দেশের বিভিন্ন জেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অনলাইনে একত্রিত করে রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্র, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার জন্য প্ররোচণা, অনলাইন সভার আয়োজন এবং রাষ্ট্রবিরোধী বার্তা প্রচারের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, এসব অনলাইন সভায় ক্ষমতাচ্যুত সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বক্তব্য দিতেন, যা আসামিরা শুনত এবং তাদের পরিচিত মহলে ছড়িয়ে দিত।

গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। 

জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান