ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা সকালে ডাবের এক গ্লাস পানিতে মিলতে পারে একাধিক উপকার বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের Google, Meta-র বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী প্রীতি নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার ​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

বাগমারায় পুলিশকে মারধর করে আসামি হত্যার পলাতক আসামি সাগর গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৩:৫৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৩:৫৫:০২ অপরাহ্ন
বাগমারায় পুলিশকে মারধর করে আসামি হত্যার পলাতক আসামি সাগর গ্রেফতার বাগমারায় পুলিশকে মারধর করে আসামি হত্যার পলাতক আসামি সাগর গ্রেফতার
রাজশাহীর বাগমারায় পুলিশকে আক্রমণ করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অন্যতম প্রধান পলাতক আসামি মোঃ সাগর প্রামাণিককে (৩৩) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

মঙ্গলবার (১৮ নভেম্বর) গভীর রাতসোয়া ২টায় নওগাঁ জেলার আত্রাই উপজেলার গোয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সাগর বাগমারা উপজেলার রনশিবাড়ী এলাকার নুর মোহাম্মদ প্রামাণিকের ছেলে।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, চলতি বছরের ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাজ্জাক প্রামাণিক নামে এক ব্যক্তিকে ধারালো ছুরি দিয়ে জখম করে হত্যা করে আমিনুল ইসলাম ওরফে আমিরুল। ঘটনার পরপরই স্থানীয়রা আমিরুলকে ধরে ফেলে। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিরুলকে নিজেদের হেফাজতে নেয়।

কিন্তু পুলিশ আমিরুলকে থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় প্রায় ১০০০ থেকে ১২০০ জনের এক উত্তেজিত জনতা লাঠি ও ইট নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশ সদস্যদের মারধর করে এবং সরকারি কাজে বাধা দিয়ে আমিরুলকে ছিনিয়ে নেয়। এরপর জনতা আমিরুলকে লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় সাতজন পুলিশ সদস্যও আহত হন।

এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে বাগমারা থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০-১২০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আসামিরা দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যায়।

আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব । এর আগে পৃথক অভিযানে আরও সাতজনকে গ্রেফতার করা হয়।

এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে নওগাঁর আত্রাইয়ের গোয়ালবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের অন্যতম প্রধান পলাতক আসামি সাগর প্রামাণিককে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত সাগরকে

রাজশাহী জেলার বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা