ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে ট্রাকচালক মৃত্যু

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০১:২২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০১:২২:০৫ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে ট্রাকচালক মৃত্যু ছবি: সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে ট্রাকচালক মো. রিপনের (৪৫) মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোরে মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিপন ঝালকাঠির রাজাপুর উপজেলার পটিয়াখালী এলাকার মো. শাহজাহানের ছেলে। এ ঘটনায় ট্রাকের হেলপার কামাল হোসেন (৪৫) আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনীর রামপুর সম্রাট মিল এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করে রাস্তায় দাঁড়িয়ে যায়। এ সময় পেছনে থাকা চলন্ত ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকচালক রিপন মিয়া গাড়ির ভেতর আটকা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত অবস্থায় ট্রাকের হেলপার কামাল হোসেনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের একটি অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করেন। কাভার্ডভ্যানটি পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই চলে যায়। পরে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য

পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য