ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

পাঁচ পাপের শাস্তি দুনিয়াতেই

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০১:০৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০১:০৭:৪৬ অপরাহ্ন
পাঁচ পাপের শাস্তি দুনিয়াতেই ছবি: সংগৃহীত
আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, আমি একদিন আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মসজিদে দশম ব্যক্তি হিসেবে উপস্থিত হলাম। আগে থেকেই মসজিদে ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলি, ইবনে মাসউদ, হুজাইফা, আবু সাইদ খুদরি (রাযিয়াল্লাহু আনহুম) এ সময় এক আনসারি সাহাবি এলেন এবং আল্লাহর রাসুলকে (সা.) সালাম দিয়ে বসে পড়লেন। তারপর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর রাসুল, কোন মুমিন সর্বশ্রেষ্ঠ?

রাসুল (সা.) বললেন, তাদের মধ্যে চরিত্রে যে সর্বশ্রেষ্ঠ।

সাহাবি বললেন, কোন মুমিন সবচেয়ে বুদ্ধিমান?

রাসুল (সা.) বললেন, যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যু চলে আসার আগেই মৃত্যু পরবর্তী জীবনের জন্য বেশি প্রস্তুতি নেয়, তারা বেশি বুদ্ধিমান।

তারপর আনসারি সাহাবি চুপ হয়ে গেলেন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের দিকে ফিরে বললেন, মুহাজিররা! আপনারা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবেন। তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন আপনারা তার সম্মুখীন না হন:

১. যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। এ ছাড়াও এমন সব ব্যাধির উদ্ভব হয়, যা আগে কখনো দেখা যায়নি।

২. যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, শাসকের তরফ থেকে অত্যাচার ও কঠিন বিপদ-আপদ।

৩. যখন মানুষ জাকাত আদায় করে না, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। যদি পৃথিবীতে চতুস্পদ জন্তু ও বোবা প্রাণী না থাকতো তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না।

৪. যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসুলের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের ওপর কোনো বিজাতীয় শত্রুকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায়-সম্পদ কেড়ে নেয়।

৫. যখন তোমাদের শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন।

সূত্র: সুনানে ইবনে মাজা, মুসতাদরাকে হাকেম

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা