ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২৬০ গাঁজা গাছ জব্দ সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু ৩ বছরের নীচে ‘স্ক্রিন টাইম’ অটিজমের কারণ হতে পারে ভারতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৯ দেশে ফিরতে যে ধরণের নিরাপত্তা চান সাকিব হাইপারটেনশনকে হারাতে পারে ব্যায়াম নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর ‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার সরকারে অনেক মুড সুইং হয়: হাসনাত আব্দুল্লাহ ইয়েমেনে এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করল জলদস্যুরা!

ভিটামিনের 'ঘাটতি'র উপসর্গ! চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট খাওয়া ডেকে আনছে এইসব সমস্যা

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:৫৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:৫৬:৫০ অপরাহ্ন
ভিটামিনের 'ঘাটতি'র উপসর্গ! চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট খাওয়া ডেকে আনছে এইসব সমস্যা প্রতীকী ছবি
সামান্য অবসাদের লক্ষণ? পায়ের পাতায় ঝিনঝিনভাব? গুগলে সার্চ করে বা সোশ্যাল মিডিয়ায় কিছু ব্র্যান্ডের পোস্ট দেখে অনেকে তখনই ধরেই নেন, তাঁর ভিটামিনের ঘাটতি রয়েছে। বিশেষত ভিটামিন B12 নিয়ে পোস্টের রমরমা এখন বেশিই। তারপর শুরু হয় নিজের মতো সাপ্লিমেন্ট কিনে খাওয়া। কিন্তু কোনও উপসর্গ দেখে নিজের মতো ভিটামিন সাপ্লিমেন্ট কিনে খাওয়া আসলে বিপদই ডেকে আনে  - সতর্ক করলেন AIIMS-প্রশিক্ষিত নিউরোলজিস্ট রাহুল চাওলা।

১৫ নভেম্বর ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে তিনি জানান, ঝিনঝিনভাব বা অসাড়তা মানেই ভিটামিন B12 ঘাটতি নয়। এর পেছনে থাকতে পারে ডায়াবেটিক নিউরোপ্যাথি, নার্ভ কমপ্রেশন বা আরও কোনও স্নায়ু সংক্রান্ত সমস্যা। তাই তাঁর মতে সাপ্লিমেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট নয়, দরকার আগে সঠিক পরীক্ষা। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও মতেই তা খাওয়া উচিত নয়।

ভিটামিন B12 ঘাটতির লক্ষণ কী?

ডাঃ চাওলার কথায় - ক্লান্তি, দুর্বলতা, ফ্যাকাশে ত্বক, মাথা ঘোরা, হাত-পায়ে ঝিনঝিনভাব, স্মৃতিশক্তির সমস্যার মতো লক্ষণ দেখা দিতে পারে। ঘাটতি গুরুতর হলে হাঁটাচলার অসুবিধা বা মুড পরিবর্তনও হতে পারে।

কেন নিজের মতো সাপ্লিমেন্ট খাওয়া ভুল?

ডাঃ চাওলার ব্যাখ্যা, বাজারে যে ভিটামিন সাপ্লিমেন্ট পাওয়া যায়, তার মধ্যে মাত্র ১৫ মাইক্রোগ্রাম B12 থাকে। কিন্তু ঘাটতি পূরণে প্রয়োজন হয় ৫০০–১৫০০ মাইক্রোগ্রাম। ফলে তা খেয়ে কোনও লাভ তো হয়ই না, বরং আসল সমস্যা আড়ালে থেকে যায়। আসল রোগ ধরা পড়তে দেরি হতে পারে।

তিনি বলেন, “ডায়েটের জন্য নাকি শারীরিক কোনও কারণে B12 কমেছে, সেটাও নিশ্চিত করতে হয়। তাই পরীক্ষা না করে সাপ্লিমেন্ট শুরু করবেন না।”

B12 কমে কেন?

নিরামিষ বা ভেগান খাদ্যাভ্যাস
দীর্ঘদিন অ্যাসিডিটির ওষুধ খাওয়া
অন্ত্রের শোষণ সমস্যা
কিছু অটোইমিউন ডিজঅর্ডার
কিন্তু সব ঝিনঝিনভাবই যে ভিটামিন কমার সংকেত - তা নয়, জোর দিলেন বিশেষজ্ঞ। উপসর্গ চলতে থাকলে নিউরোলজিস্টের পরামর্শ নেওয়াই সঠিক সিদ্ধান্ত।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫