ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে রাজশাহীতে সাংবাদিকদের জন্য তিন দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা

বাড়ির খাবার খাচ্ছেন, মদ্যপান করেন না, তার পরেও কোলেস্টেরল বাড়ছে, আসল কারণ কী?

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:৫৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:৫৫:৩৭ অপরাহ্ন
বাড়ির খাবার খাচ্ছেন, মদ্যপান করেন না, তার পরেও কোলেস্টেরল বাড়ছে, আসল কারণ কী? বাড়ির খাবার খাচ্ছেন, মদ্যপান করেন না, তার পরেও কোলেস্টেরল বাড়ছে, আসল কারণ কী?
কোলেস্টেরল কেন বাড়ে, তার কারণ অনেকে। কেবল বাইরের খাবার, ভাজাভুজি বা জ়াঙ্ক ফুডই যে দায়ী তা নয়। কারণ আরও আছে। অনেকেই বলবেন, যে রোজ বাড়ির খাবারই খান, রাস্তার খাবার ছুঁয়েও দেখেন না। মদ্যপান করেন না। তার পরেও পরীক্ষা করে দেখা গিয়েছে কোলেস্টেরল তার নিরাপদ মাত্রা অর্থাৎ,প্রতি ডেসিলিটারে ২০০ মিলিগ্রাম ছাড়িয়ে গিয়েছে। অতএব চিন্তার কারণ রয়েছে। আপনি হয়তো ভেবেই পেলেন না, যে বাড়ির খাবার খেয়েও কোলেস্টেরল এত বাড়ছে কী ভাবে। তার কারণ আছে। রোজের যাপনের কিছু অভ্যাস ও রান্নার কিছু ভুলেও এমন হতে পারে।

কোলেস্টেরল দু’রকম হয়— ভাল ও খারাপ। ভাল কোলেস্টেরল হল হাই ডেনসিটি লাইপোপ্রোটিন (এইচডিএল) যা খারাপ কোলেস্টেরল অর্থাৎ, লো ডেনসিটি লাইপোপ্রোটিনকে শোষ করে নেয়। কিন্তু খারাপ কোলেস্টেরলের মাত্রা যদি বিপদসীমা ছাড়িয়ে যায়, তখনই হৃদ্‌রোগের ঝুঁকি বেড়ে যাবে। আশঙ্কা বাড়বে ব্রেন স্ট্রোকেরও। এই খারাপ কোলেস্টেরল কেন বাড়ে, তার কিছু কারণ আছে।

রান্নার তেলের ভুল ব্যবহার

রান্না করার পর বেঁচে যাওয়া তেল সংরক্ষণ করে রেখে তার পুনর্ব্যবহারের অভ্যাস বেশির ভাগ বাড়িতেই আছে। পাঁপড় ভেজে যে তেলটা বেঁচে গেল তাই দিয়েই আবার পরদিন ভাজাভুজি করা হয়। মাছ ভাজার পোড়া, কালো তেল তো ব্যবহার হয়ই। খাদ্যের গুণমান নিয়ন্ত্রক সংস্থা জানাচ্ছে, একই তেল উচ্চতাপে বার বার ফোটালে তার উপাদানগুলি ভেঙে গিয়ে ট্রান্স ফ্যাট তৈরি করে। এই ট্রান্স ফ্যাট শরীরে ঢুকে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে যা উচ্চ রক্তচাপ ও ধমনীতে চর্বি জমার মতো (এথেরোস্ক্লেরোসিস) সমস্যা তৈরি করে। এর থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।

বেশি ঘি বা মাখন

ঘি খাওয়া তখনই স্বাস্থ্যকর হবে যখন তার পরিমাণ নির্দিষ্ট থাকবে। অর্থাৎ, দিনে দু’চামচের মতো ঘি খাওয়াই যায়, কিন্তু এর বেশি হলেই তা ক্ষতিকর। বেশি পরিমাণে ঘি দিয়ে রান্না, মাখন অত্যধিক পরিমাণে খেলে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে।

ঘন ঘন ভাজা খাওয়া

বাঙালি বাড়িতে ভাজাভুজি হবেই। আজ পকোড়া, বেগুনি হচ্ছে তো কাল লুচি, পরোটা। ডুবো তেলে ভাজা খাবার রোজ খেলে রক্তে ট্রান্স ফ্যাটের মাত্রা বাড়বে যা খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে তুলবে। অনেকেই ভাবেন, বাড়ির তেলে ভেজে খেলে ক্ষতি নেই। কিন্তু রোজ রোজ যদি ছাঁকা তেলে ভাজা খান, তা হলে ক্ষতি হতে বাধ্য। অলিভ অয়েল, ক্যানোলা তেল, বা সয়াবিন তেলের মতো মনো-আনস্যাচুরেটেড ফ্যাট বা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ তেল পরিমিত পরিমাণে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।

ফাইবার কম খাওয়া

কার্বোহাইড্রেট যেমন ভাত, রুটি ও প্রোটিন যেমন মাছ, মাংস, ডিম বেশি খেয়ে ফাইবার কম খেলেও ক্ষতি। ফাইবার থাকে মরসুমি সব্জি ও ফলে। ব্রোকলি, মটরশুঁটি, গাজর, রাঙা আলু বেশি করে খেতে হবে। দানাশস্য, জোয়ার, বাজরা, রাগি খেলেও ফাইবারের চাহিদা মিটবে।

বেশি নুন ও চিনি

খাবারে বেশি নুন বা মিষ্টি দেওয়া বা বেশি নুন মাখানো ডিপ ফ্রাই করা খাবার কোলেস্টেরলের ঝুঁকি বাড়িয়ে তুলবে। নানা রকম সসে নুনের মাত্রা বেশি থাকে, তা ছাড়া এখন হরেক রকম স্যালাড ড্রেসিং পাওয়া যায় যেগুলিতে নুন, চিনি তো বটেই প্রিজ়ারভেটিভও থাকে ভরপুর পরিমাণে। মনে হতেই পারে, বাড়িতে স্যালাড বানিয়ে খাচ্ছেন বা স্যান্ডইউচ করে খাচ্ছেন। কিন্তু যে মেয়োনিজ় তাতে ব্যবহার করছেন বা স্যালাড ড্রেসিং, সেটি ক্ষতিকর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২