ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

কাঁচা খাবারেই যত সমস্যা!

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:৫২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:৫২:০৩ অপরাহ্ন
কাঁচা খাবারেই যত সমস্যা! ছবি: সংগৃহীত
আজকাল স্বাস্থ্য সচেতনতার দুনিয়ায় আমরা প্রায়ই ভাবি, কাঁচা খাবার মানেই সবচেয়ে পুষ্টিকর এবং নিরাপদ। স্যালাড, স্মুদি বা স্প্রাউটস- সবকিছুই যেন ‘হেলদি’ ট্যাগ নিয়ে আমাদের প্লেটে জায়গা করে নেয়। কিন্তু পুষ্টিবিদদের মতে, এই ধারণা পুরোপুরি সঠিক নয়। বরং কিছু কাঁচা খাবার আপনার গাট বা পেটের স্বাস্থ্যের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। পুষ্টিবিদরা বলছেন, এমন তিনটি সাধারণ খাদ্যাভ্যাস আছে যা আমরা ‘হেলদি’ মনে করে নিয়মিত খাই, কিন্তু এগুলোই শরীরের উপর সবচেয়ে বেশি চাপ তৈরি করতে পারে।

পুষ্টিবিদদের মতে, কয়েকটি কাঁচা খাবার আমরা ‘হেলদি’ ভেবে খেলেও সেগুলো শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তালিকার প্রথমেই আছে স্প্রাউটস বা অঙ্কুরিত দানা। এগুলো সাধারণত উষ্ণ ও আর্দ্র জায়গায় তৈরি হয়, যেখানে সহজেই 'ই. কোলাই' বা 'সালমোনেলা'-র মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে। কাঁচা স্প্রাউটস খেলে পেট খারাপ, ডায়রিয়া বা গাট ইনফেকশনের মতো সমস্যা হতে পারে। তাই তিনি পরামর্শ দিয়েছেন, স্প্রাউটস সবসময় ভাপ দিয়ে বা অল্প সিদ্ধ করে খাওয়া উচিত, এতে উপকারও পাওয়া যায়, আর স্বাস্থ্যে ঝুঁকিও কমে।

কাঁচা পালং শাক? ঝুঁকি বেশি
অনেকেই স্মুদি বা স্যালাডে কাঁচা পালং শাক ব্যবহার করেন। কিন্তু পুষ্টিবিদরা জানাচ্ছেন, এটি শরীরের জন্য ভালো নয়। কাঁচা পালং শাকে থাকে অক্সালেট, যা আমাদের পেট সহজে হজম করতে পারে না। এই অক্সালেট শরীরের ক্যালসিয়ামের সঙ্গে মিশে কিডনি স্টোন তৈরি করতে পারে। তাই শাক-পাতা ভালভাবে রান্না করে খাওয়াই নিরাপদ।

খালি পেটে চা–কফি এড়ান
তিনি আরও বলেন, অনেকেই খালি পেটে চা বা কফি পান করেন, এটিও একটি সাধারণ ভুল। খালি পেটে ক্যাফেইন গেলে অ্যাসিডিটি বাড়ে এবং তৈরি হতে পারে অ্যাসিড রিফ্লাক্স। এই অভ্যাস দীর্ঘদিন ধরে চললে পেটের ক্ষতি হতে পারে। তাই সকালের শুরু অন্য কিছু দিয়ে করাই ভালো।

কেন গাট সুস্থ রাখা দরকার? বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ গাট (শরীরের হজম ও স্বাস্থ্যের প্রধান কেন্দ্র হল গাট) মানে সুস্থ শরীর।

ভালো হজম
সুস্থ গাট খাবার সহজে হজম করতে সাহায্য করে। পেটফাঁপা, গ্যাস, অম্বল, এসব সমস্যা কম থাকে।

উন্নত মেটাবলিজম
গাট ঠিকঠাক কাজ করলে খাবার থেকে শরীর ঠিকমতো শক্তি পায়। ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
আমাদের প্রতিরোধ ক্ষমতার বড় অংশই গাটে থাকে। তাই গাট ভালো থাকলে শরীর ভাইরাস-ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতেও সক্ষম হয়।

গাটে সমস্যা হলে শরীরে নানা ঝামেলা শুরু হয়, যেমন-
হজমের সমস্যা
গ্যাস, পেটফাঁপা
আইবিএসের মতো রোগ
এমনকি মানসিক চাপ ও মুড খারাপের সমস্যাও বাড়তে পারে।

সব কাঁচা খাবার ভালো- এই ধারণা সঠিক নয়। কিছু খাবার কাঁচা খেলে শরীরের ক্ষতি হতে পারে। তাই স্প্রাউটস রান্না করে খাওয়া, পাতা জাতীয় সবজি সিদ্ধ করা এবং খালি পেটে চা–কফি না খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। গাট সুস্থ থাকলে শরীরও সুস্থ থাকে, তাই ছোট পরিবর্তনেই বড় উপকার।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার