ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

পায়েলের কাছে যৌন সুবিধার দাবি, টলিউডের নামী প্রযোজকের!

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:৪৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:৪৭:৪১ অপরাহ্ন
পায়েলের কাছে যৌন সুবিধার দাবি, টলিউডের নামী প্রযোজকের! ছবি: সংগৃহীত
গ্ল্যামার জগতকে বাইরে থেকে যতই ঝকঝকে দেখা যাক, ভিতরে ঢুকলে বোঝা যায়—এই দুনিয়া মোটেও রূপকথার নয়। বলিউড থেকে টলিউড, যেখানে স্বপ্ন বোনা হয়, সেখানেই লুকিয়ে থাকে কাস্টিং কাউচের বিষাক্ত হাতছানি। উঠতি নায়িকা বা মডেলরা তো বটেই, নামী অভিনেত্রীদেরও অনেক সময় রেহাই নেই এই লজ্জাজনক, অনৈতিক দাবির সামনে। আর সেই অন্ধকার অভিজ্ঞতারই এক টুকরো এবার সামনে আনলেন অভিনেত্রী পায়েল সরকার।

কমার্শিয়াল ছবির পরিচিত মুখ—দেবের সঙ্গে জমজমাট জুটি, ‘আই লাভ ইউ’, ‘লে ছক্কা’, ‘প্রেম আমার’–এর মতো বহু ব্লকবাস্টার তাঁর ঝুলিতে। সেই জনপ্রিয়তার পিছনেও যে লুকিয়ে ছিল অপমান আর অদৃশ্য চাপ, সেটা সম্প্রতি এক পডকাস্টে খুলে বললেন অভিনেত্রী। সেই পডকাস্টের প্রোমোতেই দেখা গেল, পায়েল কোনও রাখঢাক না রেখে জানাচ্ছেন—এক প্রযোজক তাঁর কাছে “নির্দিষ্ট কিছু সুবিধা” দাবি করেছিলেন। সঞ্চালিকার প্রশ্নে সেই সুবিধা যে আসলে ‘যৌন সুবিধা’, তা স্পষ্টভাবেই স্বীকার করেন তিনি।

এরপর আরও অকপটে উঠে আসে ভয়ঙ্কর কিছু ঘটনার কথা। পায়েলের কথায়, ওই প্রযোজক সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করা শুরু করেন। তাঁর ছবিতে ক্রস চিহ্ন এঁকে গালিগালাজ করতেন—“পুরো সাইকো হয়ে গিয়েছিলেন”, বলেন অভিনেত্রী। তবু সেই অন্ধকারের মধ্যে থেকেও নিজের পথ ছেড়ে যাননি পায়েল। সময়ের সঙ্গে সামলে আবার ফিরেছেন—‘প্রেম আমার’, ‘লে ছক্কা’–র মতো ছবির মধ্য দিয়ে পুরোপুরি কামব্যাক করেছেন। স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “এক বছরের ব্যবধানে দু’টো ছবির শুটিং করেছিলাম।”

তবে আক্ষেপের সুরেই তুলে ধরেন সমাজের আরও গভীর অসুখ। তাঁর কথা, আজও পুরুষরা আজও মেয়েদের ‘না’ বলা মানতে পারে না। একজন নারী কোথাও গিয়ে ‘না’ বললে সেটা তার নিজের অবস্থান নেওয়া—কিন্তু অনেক পুরুষই সেই রিফিউজালকে ইগো প্রোবলেমে পরিণত করে। “ইন্ডাস্ট্রির ভিতরের লোক হোক বা বাইরের—সবাই একই,” অভিযোগ তাঁর।

পেশাগত জায়গার পাশাপাশি ব্যক্তিগত জীবনও অনেকদিন ছিল চর্চার কেন্দ্রে। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। ‘বোঝে না সে বোঝে না’—র পর সেই সম্পর্ক শেষ হয়। তারপর বহু জল বয়ে গিয়েছে। রাজের জীবনে এল মিমি, তারপর শুভশ্রী—এখন সংসার-সন্তান নিয়ে স্থির। আর পায়েল? চল্লিশ পার করেও তিনি সিঙ্গল। অভিনয়ে তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘নজরবন্দী’ ছবিতে। বিতর্কের কেন্দ্রবিন্দু থাকা দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস–এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে পায়েলকে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক