ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

তালিবান বিদ্রোহীদের কমান্ডারকে হত্যা করল পাক সেনা, হত ১৫ টিটিপি সদস্য! রাওয়ালপিন্ডির দাবি: ছিল বিদেশি মদত

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:৪৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:৪৫:৫৩ অপরাহ্ন
তালিবান বিদ্রোহীদের কমান্ডারকে হত্যা করল পাক সেনা, হত ১৫ টিটিপি সদস্য! রাওয়ালপিন্ডির দাবি: ছিল বিদেশি মদত তালিবান বিদ্রোহীদের কমান্ডারকে হত্যা করল পাক সেনা, হত ১৫ টিটিপি সদস্য! রাওয়ালপিন্ডির দাবি: ছিল বিদেশি মদত
তালিব বিদ্রোহীদের বিরুদ্ধে ফের অভিযান চালাল পাকিস্তানি নিরাপত্তাবাহিনী। আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত সপ্তাহের শেষে এক অভিযান চালায় পাকিস্তানি সেনা। ওই অভিযানে বিদ্রোহী গোষ্ঠী ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি)-এর ১৫ জন নিহত হয়েছেন।

পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গত শনি এবং রবিবার খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান এবং উত্তর ওয়াজ়িরিস্তান জেলায় অভিযান চালানো হয়। ডেরা ইসমাইল জেলায় এক অভিযানে টিটিপি-র ১০ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন টিটিপির অন্যতম শীর্ষনেতা আলম মাহসুদ। তিনি দীর্ঘদিন ধরে পাকিস্তানে ‘ওয়ান্টেড’ তালিকায় ছিলেন। নিহত টিটিপি সদস্যেরা বিদেশি শক্তির থেকে মদত পাচ্ছিল বলে অভিযোগ পাকিস্তানি সামরিক বাহিনীর। যদিও কোনও দেশের নাম সরাসরি উল্লেখ করেনি পাকিস্তান। তাঁরা প্রত্যেকেই পাকিস্তানে একাধিক নাশকতার সঙ্গে যুক্ত ছিল বলে দাবি রাওয়ালপিন্ডির।

খাইবার পাখতুনখোয়া প্রদেশে মাঝেমধ্যেই পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালিবান বিদ্রোহীদের সংঘর্ষ লেগে থাকে। বর্তমানে পাকিস্তানে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম টিটিপি। এই বিদ্রোহী গোষ্ঠী মূলত আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকেই নিজেদের কার্যক্রম পরিচালনা করে। পাকিস্তানের দাবি, ২০২১ সালে আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর তাদের শক্তিও বৃদ্ধি পেয়েছে। দেশের নানা প্রান্তে হামলা, বিস্ফোরণের ঘটনার দায় তারা স্বীকার করেছে। টিটিপি নেতাদের অনেকেই এখন আফগানিস্তানের তালিবানের আশ্রয়ে রয়েছে বলে দাবি ইসলামাবাদের।

রাওয়ালপিন্ডির বিবৃতিতে সরাসরি কোনও দেশের নামোল্লেখ না-করা হলেও অনুমান করা হচ্ছে, আফগানিস্তানের দিকেই ইঙ্গিত করেছে তারা। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। দু’দেশের মধ্যে সামরিক সংঘর্ষও হয়েছে। এ অবস্থায় দু’দিন ব্যাপী অভিযানে খাইবার পাখতুনখোয়ায় বিদ্রোহী গোষ্ঠীর কমান্ডার-সহ ১৫ জনকে হত্যা করল পাকিস্তানি বাহিনী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত