ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

‘ও মৃদু বাতাসের মতো’, তমন্নার সঙ্গে বিচ্ছেদের পরে সত্যিই ফাতিমাকে মন দিয়েছেন বিজয়?

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:৩৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:৩৭:৫৮ অপরাহ্ন
‘ও মৃদু বাতাসের মতো’, তমন্নার সঙ্গে বিচ্ছেদের পরে সত্যিই ফাতিমাকে মন দিয়েছেন বিজয়? ‘ও মৃদু বাতাসের মতো’, তমন্নার সঙ্গে বিচ্ছেদের পরে সত্যিই ফাতিমাকে মন দিয়েছেন বিজয়?
তমন্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পরে নাকি ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। বিজয় বর্মাকে নিয়ে এমন জল্পনা চলছে বলিউডে। যদিও অভিনেতা বা ফাতিমা কেউই এই সম্পর্কে সিলমোহর দেননি। কিন্তু সম্প্রতি ফাতিমাকে ‘মৃদু হাওয়া’র সঙ্গে তুলনা করলেন বিজয়।

ফাতিমা ও বিজয় ‘গুস্তাখ ইশ্‌ক’ ছবিতে জুটি বাঁধছেন। অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিজয়ের বক্তব্য, “আমার সত্যিই ওর সঙ্গে কাজ করতে ভাল লাগে। ও খুবই খাঁটি মানুষ এবং ভাল অভিনেত্রী। পাশাপাশি ও কিন্তু খুবই রসিক। সব সময় আনন্দ করতে ভালবাসে। তবে কাজে কোনও ফাঁকি নেই ওর। প্রত্যেকটি দৃশ্যে নিজের ১০০ শতাংশ দেয় ও।”

বিজয় জানান, তাঁর ও ফাতিমার চরিত্রে বেশ কিছু মিলও রয়েছে। দু’জনের রসবোধের মাত্রাও নাকি প্রায় সমান। তাই বিজয়ের কথায়, “ফাতিমা হল মৃদু বাতাসের মতো। ওর আর আমার অনেক মিল রয়েছে। আমাদের রসায়নের কথাই যদি বলতে হয়, তা হলে তা নিয়ে সত্যিই বলার কিছু নেই। এই ছবিটা পুরনো দিনের প্রেমের গল্প বলে। আমার ওর সঙ্গে কাজ করে খুব ভাল লেগেছে।”

উল্লেখ্য, গত কয়েক দিনে ফাতিমা ও বিজয় বর্মার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। বিজয় এর আগে তমন্না ভাটিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। দীর্ঘ দু’বছর ছিল সেই সম্পর্ক। শোনা যায়, তমন্না বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু রাজি হননি বিজয়। তাই বিচ্ছেদ। সেই সম্পর্ক ভাঙার কয়েক মাসের মধ্যেই ফাতিমার সঙ্গে নাম জড়িয়েছে বিজয়ের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক