ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় বিপুল পরিমান এসকুফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু

সাবেক প্রেমিকাকে চুমু, কামড়ে ছিন্ন প্রেমিকের জিহ্বা

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:৩৩:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:৩৩:৩৭ অপরাহ্ন
সাবেক প্রেমিকাকে চুমু, কামড়ে ছিন্ন প্রেমিকের জিহ্বা ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের কানপুরে এক নারীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে চম্পি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, জোরপূর্বক চুমু খাওয়ার চেষ্টা করলে প্রতিরোধ করতে গিয়ে ওই নারীর কামড়ে চম্পির জিহ্বার একটি অংশ কেটে যায়।

পুলিশ জানায়, বিবাহিত চম্পি এবং ওই নারীর মধ্যে আগেও সম্পর্ক ছিল। তবে পরিবারের সিদ্ধান্তে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিলেন ওই নারী। এ কারণে তিনি চম্পির সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। এতে চম্পি বিরক্ত হয়ে প্রায়ই তাকে অনুসরণ করতেন।

গত সোমবার বিকেলে ওই নারী স্থানীয় একটি পুকুরের কাছে গেলে চম্পি তাকে অনুসরণ করে সেখানে হাজির হয়। সুযোগ বুঝে সে নারীর শ্লীলতাহানি করে এবং জোর করে চুমু খাওয়ার চেষ্টা চালায়।

প্রচণ্ড বাধা দেওয়া সত্ত্বেও চম্পি জোরাজুরি করায় নারী আত্মরক্ষার্থে তার জিহ্বায় কামড় দেন। এতে জিহ্বার একটি অংশ কেটে পড়ে যায়।

ব্যথায় চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং খবর পেয়ে পরিবার ছুটে এসে চম্পিকে কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কানপুরের একটি বড় হাসপাতালে পাঠানো হয়।

কানপুরের ডেপুটি কমিশনার অফ পুলিশ দীনেশ ত্রিপাঠি জানান, ঘটনাটি সত্য এবং চম্পির বিরুদ্ধে মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়