ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

মিথিলার স্বপ্ন আজ আপনার হাতে, ভোটের শেষ দিন আজ

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:২৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:২৪:৫১ অপরাহ্ন
মিথিলার স্বপ্ন আজ আপনার হাতে, ভোটের শেষ দিন আজ ছবি: সংগৃহীত
র‍্যাম্প মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা তানজিয়া জামান মিথিলা ২০১৯ সালে ভারতীয় পরিচালক হায়দার খানের ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে। একই বছরে ‘ফেস অব বাংলাদেশ’ এবং ‘ফেস অব এশিয়া’-এর মুকুট জিতে আলোচনায় আসেন তিনি। এরপর ২০২০ সালে প্রতিযোগিতামূলক পরিস্থিতি ও সমালোচনার মধ্যেও হন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’। তবে কোভিড পরিস্থিতি ও সময়স্বল্পতার কারণে সে বছর মূল আসরে অংশ নেওয়া হয়নি তার।

দীর্ঘ প্রস্তুতি ও অপেক্ষার পর ২০২৫ সালে আবারও ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট জেতেন মিথিলা। প্রতিযোগিতার মূল আসরে অংশ নিতে ২ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। সেদিন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা তাকে উৎসাহ দিয়ে বিদায় জানান। মিথিলা বলেন, বাংলাদেশের মানুষ এভাবে সাপোর্ট করবে-এটা অবিশ্বাস্য। মনে হচ্ছে আমরা ভালো কিছু করব।

পিপলস চয়েস ভোটিংয়ে বর্তমানে শীর্ষ তালিকায় আছেন তিনি। ১ নম্বরে ওঠানামার পর এখন বাংলাদেশ রয়েছে ২ নম্বরে। মিথিলা বিশ্বাস করেন, শেষ দিন পর্যন্ত মানুষ ভোট দিলে আবারও দেশটি ১ নম্বরে যাবে। পিপলস চয়েসে প্রথম হলে সরাসরি সেরা ৩০–এ জায়গা পাবেন তিনি।

মিস ইউনিভার্স ক্যাম্পে দুই সপ্তাহ কাটিয়ে সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা, যোগাযোগ দক্ষতা ও সিস্টারহুড তৈরির কৌশল শিখেছেন বলে জানান মিথিলা। তার ভাষায়, মিস ইউনিভার্স আমাকে নতুন একজন মানুষ বানিয়েছে। যোগাযোগ দক্ষতা বেড়েছে, আত্মবিশ্বাস বেড়েছে।

২১ নভেম্বর ঘোষণা হবে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল। ফলাফল নিয়ে শান্ত ও স্থির থাকতে চান মিথিলা। বলেন, ফলাফল যা-ই হোক, আমি খুশি। দেশের মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পাওয়া।

জয়ী হলে প্রথম পরিকল্পনা কী- এমন প্রশ্নের উত্তরে মিথিলা জানান, সবার আগে ক্ষুধামুক্তির জন্য কাজ করব। ২০১৬ সাল থেকে কাজ করছি। তহবিলও সংগ্রহ করেছি। বিভিন্ন সংকটে মানুষকে ও বন্যার্তদের সহযোগিতা করেছি। পথশিশুদেরও জন্য কাজ করেছি। আমার নিজের এলাকায়ও কাজ করেছি। মানুষ হিসেবে এসব করেছি। আর মিস ইউনিভার্স হলে আমার দেশ থেকে কাজ শুরু করব। আমি বিশ্বাস করি, চ্যারিটি স্টার্টস ফ্রম দ্য হোম।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা