ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

সিরিজ জিতিয়েও শাস্তি পেলেন বাবর

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:০৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:০৬:১২ অপরাহ্ন
সিরিজ জিতিয়েও শাস্তি পেলেন বাবর ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে দুঃসংবাদ পেলেন বাবর আজম। সিরিজের তৃতীয় ওয়ানডেতে আচরণবিধি ভাঙায় শাস্তি পেয়েছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর ক্রিজ ছাড়ার আগে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করার কারণে বাবর আজমকে ম্যাচ ফি-এর ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির আর্টিকেল ২.২ ভঙ্গ করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, পোশাক, গ্রাউন্ডের সামগ্রী বা স্থাপনায় অপব্যবহারের সঙ্গে সম্পর্কিত।

এ ছাড়াও, তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে, যা গত ২৪ মাসে তার প্রথম শাস্তি।

ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে। ৩৪ রানে ব্যাট করার সময় জেফরি ভান্ডারসের বলে বোল্ড হন বাবর। অন-ফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রশিদ রিয়াজ, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহিদ এবং ফোর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি বাবরের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেন, আর আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি আলী নকভি শাস্তির প্রস্তাব দেন।

বাবর অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সিরিজ জেতে নিয়েছে পাকিস্তান। ব্যাট হাতে এই সিরিজে বাবর দলকে নেতৃত্ব দিয়েছেন। তিন ম্যাচে সর্বোচ্চ ১৬৫ রান এসেছে তার ব্যাট থেকে, যার মধ্যে আছে তার ২০তম ওয়ানডে সেঞ্চুরি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক