ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও

দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়ানো বিষয়ে যা বললেন নোরা ফাতেহি

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১২:০১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১২:০১:৪৪ অপরাহ্ন
দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়ানো বিষয়ে যা বললেন নোরা ফাতেহি দাউদ ইব্রাহিমের সঙ্গে নাম জড়ানো বিষয়ে যা বললেন নোরা ফাতেহি
বলিউডের কতিপয় তারকার বিরুদ্ধে মাদকচক্রের রহস্য উন্মোচন করেছে মুম্বাই পুলিশ। যেখানে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি ও আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারসহ বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। 

সম্প্রতি নিজের নাম জড়ানোর ঘটনায় অবশেষে কথা বললেন মডেল-অভিনেত্রী নোরা ফাতেহি। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাসে এসব অভিযোগ ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে জানিয়েছেন অভিনেত্রী। 

স্ট্যাটাসে নোরা ফাতেহি লিখেছেন, তার দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ত যে, পার্টিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। আমি কোনো পার্টিতে যাই না। সারাক্ষণ ফ্লাইটে থাকতে হয়। 

তিনি বলেন, আমি পাগলের মতো কাজ করি— ব্যক্তিগতজীবন বলতে কিছু নেই। ছুটি পেলে আমি বাড়িতেই থাকি, দুবাইয়ের সৈকতে সময় কাটাই বা স্কুলের পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করি। 

অভিনেত্রী বলেন, তার জীবন শুধু কাজ, চেষ্টা আর স্বপ্নপূরণের লড়াই নিয়ে। তাই কোনো অপরিচিত বা অপরাধী চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকার প্রশ্নই আসে না।

নোরা ফাতেহি বলেন, গণমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না। কিছু হলেই তাতে বিশ্বাস করবেন না। মনে হচ্ছে, আমার নামটাই যেন সবচেয়ে সহজ টার্গেট। কিন্তু এবার আর তা হতে দেব না। আগেও আপনারা মিথ্যার মাধ্যমে আমাকে ভাঙার চেষ্টা করেছিলেন, পারেননি বলে জানান অভিনেত্রী।

তিনি বলেন, ক্লিকবেইট তৈরির জন্য বারবার তার নাম ব্যবহার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পেশাদার জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। দয়া করে এমন সব ঘটনায় আমার নাম বা ছবি জড়াবেন না, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এর জন্য বড় মূল্য দিতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে— নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুরসহ কয়েকজন বলিউড তারকা নাকি মুম্বাইয়ের এক মাদক কারবারি মোহাম্মদ সলিম মোহাম্মদ সুহেলের আয়োজিত রেভ পার্টিতে উপস্থিত ছিলেন। সেই পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারের উপস্থিতির কথাও উঠে আসে।

এদিকে গত মাসে সুহেলকে দুবাই থেকে ভারতে ফেরত পাঠানো হয়। বর্তমানে মুম্বাই পুলিশের অ্যান্টি-নারকোটিকস সেলের (এএনসি) গাটকোপার ইউনিটের হেফাজতে আছেন সুহেল। তার জবানবন্দিতে কিছু তারকার নাম উঠে আসে। ভবিষ্যতে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও সামাজিক মাধ্যমে গুঞ্জন ওঠে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী