ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু ‘বিয়েটা কি সত্যি এতটাই দরকার!’ মৌনীর বিচ্ছেদের পরে বিতর্কে দিশা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:৪৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:৪৩:৪৫ পূর্বাহ্ন
এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) দুটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। দল দুটি হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। 

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনটি বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে লেখা হয়েছে— The Representation of the People Order, 1972 এর Chapter VIA-এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন দেওয়া হয়েছে। দলটির প্রধান কার্যালয় রূপায়ন ট্রেড সেন্টার (২য় তলা) ১১৪, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামোটর, ঢাকা-১২০৫। দলটির সংরক্ষিত প্রতীক ‘শাপলা কলি’ এবং নিবন্ধন নম্বর-৫৮।

আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, The Representation of the People Order, 1972 এর Chapter VIA-এর বিধানের শর্তাদি পূরণ করায় ‘বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’-কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। দলটির প্রধান কার্যালয় ২২/১ তোপখানা রোড (৬ষ্ঠ তলা), ঢাকা-১০০০। বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সংরক্ষিত প্রতীক ‘কাঁচি’ এবং নিবন্ধন নম্বর ৫৯।

নির্বাচন কমিশনের আদেশক্রমে সিনিয়র সচিব আখতার আহমেদ প্রজ্ঞাপন দুটি জারি করেছেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দল দুটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে বিবেচিত হবে। এই নিবন্ধনের ফলে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯-এ উন্নীত হলো।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১