ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

নাটোরে চার হাত-পা ও দুই মাথা নিয়ে এক শিশুর জন্ম

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ১০:৪৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ১০:৪৭:০৪ অপরাহ্ন
নাটোরে চার হাত-পা ও দুই মাথা নিয়ে এক শিশুর জন্ম নাটোরে চার হাত-পা ও দুই মাথা নিয়ে এক শিশুর জন্ম
তারা পরস্পর বোন। দেখে মনে হচ্ছে মায়ের গর্ভে তারা সবসময়ই একে অপরকে জড়িয়ে ধরে বড় হয়েছে।

শুক্রবার বেলা ৩টায় নাটোরের বড়াইগ্রামের বনপাড়া আমেনা হাসপাতালে তাদের জন্ম হয়। কিন্তু তারা কেউই জীবিত হয়ে জন্ম নেয়নি। পরস্পর আঁকড়ে ধরা জমজ ওই শিশুর মাথা থেকে বুক ও পেট অবধি জোড়া লাগানো ছিলো। চার পা আলাদা থাকলেও দুই জনের ৪ হাত পরস্পর জড়িয়ে ধরার মতো ছিলো।

জানা যায়, পাশ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈল গ্রামের সুমন আলীর স্ত্রী জরুফা খাতুন (২৪) বৃহস্পতিবার বিকেলে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি হন। সেখানে আলট্রাসনোগ্রাফি করা হলে চিকিৎসক নিশ্চিত হয় গর্ভে জমজ শিশু রয়েছে। শুক্রবার প্রসব বেদনা উঠলে নরমাল ডেলিভারিতে এই ব্যতিক্রম জমজ শিশুর জন্ম হয়।

জমজ শিশুর মা জরুফা জানান, গর্ভকালীণ ৭ মাস ২৮ দিন পর তার এই জমজ সন্তানের জন্ম হয়। তার ধারণা প্রসবের  কিছুক্ষণ আগেই গর্ভেতেই জোড়া লাগানোর দুই সন্তানের মৃ*ত্যু হয়েছে। এই জমজ তাদের দ্বিতীয় সন্তান ছিলো। প্রথম সন্তান কন্যা এবং বয়স ৭ বছর।

আমেনা হাসপাতালের চেয়ারম্যান ডা. আনছারুল হক জানান, এরকম জোড়া লাগানো শিশুর জন্ম হয় তা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। জীবিত থাকলে তা আলাদা করারও সুযোগ থাকে। হয়তো কোনটা সফল হয় কোনটা সফল হয় না। জোড়া লাগানো ওই শিশুদ্বয় কন্যা শিশু ছিলো এবং ইমম্যাচিউরড (অপরিপক্ক) থাকায় মৃত হয়ে জন্ম নিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক