ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

নগরীতে সাইবার প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:২৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:২৯:৪৫ পূর্বাহ্ন
নগরীতে সাইবার প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার নগরীতে সাইবার প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার
রাজশাহী নগরীতে হ্যাকিংসহ বিভিন্ন সাইবার অপরাধ এবং সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে নাজমুস সাকিব নামে এক যুবককে রাজশাহী গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সোয়া ১টায় নগরীর রাজপাড়া থানার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, নাজমুস সাকিব তার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির ফেসবুক, মেসেঞ্জার, ইমো এবং হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক করতেন। এরপর পাসওয়ার্ড পরিবর্তন করে সেই আইডিগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিতেন। পরবর্তীতে আইডির মালিকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন তিনি।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সাকিব সাইবার প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানায় গত ৫ জুন, ২০২৫ ৪০৬ ও ৪২০ ধারায় একটি মামলা (মামলা নং-১১) রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, সাকিব ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র হিসেবে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

গ্রেফতার নাজমুস সাকিবর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বুধবার সকালে তাকে বিজ্ঞ আদালতেসোপর্দ করেছে রাজপাড়া থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা