ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক পরিচয়ে অটোচালকের টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার ​মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ বাঘায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু! চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭ রাজশাহীতে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুলে কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার পবায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগের দুই নেতা গ্রেফতার বিএনপির ৬ নেতাকে বেধড়ক পেটাল আ.লীগ পর্দা উঠছে আজ; বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন ইরানে আজ রাতে ‘খুব কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প মান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রভার ‘আই লাভ ইউ’ বেলুন ঘিরে নতুন জল্পনা ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: ভারতীয় নতুন হাইকমিশনার নীরব ঘাতকের মতো শরীরে বাসা বাঁধতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বলৎকারে রাজি না হওয়ায় ছাত্রকে হত্যার চেষ্টা ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিহত ফ্যামিলি কার্ডে বিশাল বরাদ্দ, ভাতা বাড়ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশ্বকাপের সেরা ১০ কিংবদন্তির তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে রাতে শোয়ার আগে কী কী করলে স্বস্তিতে ঘুমোতে পারেন

রাণীশংকৈলে মাদ্রাসার গাছ কাটলেন সুপার-অভিযোগ করলেন সাবেক সভাপতি

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ১১:৪৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ১১:৪৩:৪৩ অপরাহ্ন
রাণীশংকৈলে মাদ্রাসার গাছ কাটলেন সুপার-অভিযোগ করলেন সাবেক সভাপতি রাণীশংকৈলে মাদ্রাসার গাছ কাটলেন সুপার-অভিযোগ করলেন সাবেক সভাপতি
ঠাকুরগাঁওয়র রাণীশংকৈল দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বে-আইনীভাবে মাদ্রাসার গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ভোরে স্থানীয়রা কাছকাটার দৃশ্য দেখতে পেলে গাছকাটা শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানাযায়, গভীর রাতে মাদ্রাসার সুপার আজিম উদ্দিন ১টি আম ও ১ টি কাঁঠাল কর্তন করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। আম গাছটি কেটে মাদ্রাসা থেকে সড়িয়ে ফেললেও কাঁঠাল গাছটি স্থানীয় লোকজন এবং সাবেক সভাপতি আইয়ুব আলী আটক করে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এবিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা এবং সহকারি কমিশনার(ভূমি) বরাবরের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে মাদ্রাসা সাবেক সভাপতি আইয়ুব আলী জানান, এই সুপার বরাবরই এরকম অনিয়ম করে থাকে, এর আগেও তিনি রাতের আঁধারে গাছ কর্তন করে বিক্রি করেছেন। আজকেও এর ব্যত্যয় তিনি করেনি। আমি ইউএনও বরাবরের একটি লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুপারের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়।

এ ব্যপরে মাদ্রাসা সুপার আজিম উদ্দিন বলেন, আমারা মাদ্রাসার কমিটি একটি রেজুলেশন করেছি, এরপ্রেক্ষিতে গাছ কাটা হয়েছে । কমিটি রেজুলেশন করে গাছ কাটতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন সূউত্তর না দিয়ে বরং বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,আমাদের প্রতিষ্ঠানে একটি একাডেমি ভবন হবে এজন্য জায়গার দরকার, এবং প্রতিষ্ঠানের কিছু আসবাবপত্রের জন্য গাছ ২টি কাটা হয়েছে ।

এবিষয়ে মাদ্রাসা সভাপতি উপজেলা জামায়াতের সেকেটারী রজব আলী বলেন, আমি বিষয়টি শুনার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানে গিয়েছিলাম। ওখানে কিছু পারিবারিক কোন্দল রয়েছে আগামী বৃহস্পতিবার বসে বিষয়টি মিমাংসা করা হবে।

সহকারি কমিশনার(ভ’মি) মজিবুর রহমান মুঠোফোনে বলেন, অভিযোগটি আমি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন