ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

তানোরে এনজি কর্মীদের চাপে হার্ট এ্যাটাকে ঋণগ্রহীতার মৃত্যুর অভিযোগ

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ১০:৪২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ১০:৪২:৩৭ অপরাহ্ন
তানোরে এনজি কর্মীদের চাপে হার্ট এ্যাটাকে ঋণগ্রহীতার মৃত্যুর অভিযোগ তানোরে এনজি কর্মীদের চাপে হার্ট এ্যাটাকে ঋণগ্রহীতার মৃত্যুর অভিযোগ
রাজশাহীর তানোরে আশা ও ব্র্যাক এনজিও'র ঋণের কিস্তি দিতে বিলম্ব হওয়ায়, এনজিও কর্মীর হুমকি-ধমকিতে এক ঋণ গ্রহীতা দিনমজুর গ্রাহকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার  দিবাগত রাতে কলমা ইউপির রামনাথপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের নাম এমাজ উদ্দিন তিনি রামনাথপুর গ্রামের বাসিন্দা।এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ অসন্তোষের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার  সন্ধ্যা থেকে দিনমজুর এমাজ উদ্দীনের বাড়িতে অবস্থান করে এনজিও কর্মীরা কিস্তির টাকা পরিশোধের জন্য চাপ দেয়া শুরু করেন।এক পর্যায়ে তারা তাকে পুলিশের দেবার ও ঘরের আসবাবপত্র নিয়ে যাবার হুমকি দেন বলে শোনা যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন প্রথমে আশা এনজিও বিল্লি হাট ব্র্যাঞ্চের ম্যানেজার ইব্রাহিম  চাপ দেয়া শুরু করেন। পরবর্তীতে  ব্র্যাক এনজিও'র দরগাডাঙা শাখার মাঠ কর্মী সঞ্জয় কুমার কিস্তি পরিশোধের জন্য বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি দেয়া শুরু করে। এমতাবস্থায় নিরুপায় হয়ে দিনমজুর এমাজ উদ্দীন বুধবার ধান বিক্রি করে কিস্তির টাকা দিবেন বলে জানান। কিন্তু এনজিও'র ম্যানেজার ও মাঠকর্মী কোন ভাবেই মানতে চায়নি। তারা ওই রাতেই কিস্তির টাকার জন্য বলপ্রয়োগসহ নানা ধরনের হুমকি ধামকি দেয়া শুরু করেন। এক পর্যায়ে তাদের চাপ সইতে না পেরে তাদের সামনেই স্ট্রোক করে না ফেরার দেশে পাড়ি জমান এমাজ উদ্দীন। স্ট্রোক করার পরও চাপ দেয় টাকার জন্য। কিন্তু এমাজের মুখ থেকে কথা বের হয় না। তিনি মারা গেছেন বিষয়টি বুঝতে পেরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন দুই এনজিওর কর্মকর্তা-কর্মচারীরা বলে গ্রামবাসির মাঝে আলোচনা রয়েছে। তবে নাম প্রকাশ না করার শর্তে নিহতের এক স্বজন বলেন,তারা ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার চান।

এবিষয়ে আশা এনজিওর বিল্লি হাট শাখার মানেজার ইব্রাহিমের সঙে মুঠোফোনে কথা বলা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা চাপ তেমনভাবে দিইনি। চাপ দিয়েছিল ব্র্যাক এনজিওর লোকজন। সে মারা যাওয়ার পর তার পরিবারের সঙে বসে সব মিমাংসা করা হয়েছে।

তবে কলমা এলাকার আনোয়ার নামের একজন ফোন দিয়ে জানান, আশা এনজিওর প্রচন্ড চাপ ছিল না, প্রচন্ড চাপ ছিল ব্র্যাক এনজিওর। 

এবিষয়ে ব্র্যাক এনজি দরগাডাঙ্গা হাট শাখার মানেজার রায়হান উদ্দিনের সঙে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও অভিযোগ অস্বীকার করে জানান, তার বিমা করা ছিলো মৃত্যুর পর দাফন কাফনের জন্য ২০ হাজার টাকা দেয়া হয়েছে। টাকা দেয়ার সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এবং নিয়ম অনুযায়ী তার যাবতীয় ঋণ মাফ করা হয়েছে।তিনি বলেন, এমাজ উদ্দীন অত্যান্ত নম্রভদ্র মানুষ ছিলেন। সে আমাদের ভালো গ্রাহক ছিল। আমরা কখনো তাকে চাপ দিইনি।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনা অজানা। তবে মৃতের পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান