ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

ট্রাভেল এজেন্সি আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৮-১১-২০২৫ ০৬:৫৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৫ ০৬:৫৮:২৮ অপরাহ্ন
ট্রাভেল এজেন্সি আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ট্রাভেল এজেন্সি আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া আইনের কয়েকটি ধারাকে ব্যবসাবিরোধী আখ্যা দিয়ে তা সংশোধনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন পর্যটন ব্যবসায়ীরা। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলোকা মোড়ে গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস (রাটা) এই কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বৃহত্তর রাজশাহী অঞ্চলের শতাধিক ট্রাভেল এজেন্সির মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত খসড়া আইনে ট্রাভেল এজেন্সির জন্য ১০ লাখ টাকা জামানত রাখার বিধান এবং বিজনেস টু বিজনেস (বিটুবি) অর্থাৎ এক এজেন্সি থেকে অন্য এজেন্সির কাছে টিকিট বিক্রি নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। এই আইন কার্যকর হলে দেশের ক্ষুদ্র ও মাঝারি ট্রাভেল এজেন্সিগুলো সংকটে পড়বে এবং নতুন উদ্যোক্তা তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

কর্মসূচিতে রাটার সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এই খসড়া আইনটি আমাদের জন্য একটি কালো আইন। জামানতের পরিমাণ বৃদ্ধি এবং বিটুবি ব্যবসা বন্ধের মতো অবাস্তব ধারা যুক্ত করে ক্ষদ্র ব্যবসায়ীদের পথে বসানোর ব্যবস্থা করা হচ্ছে। তিনি এই বিতর্কিত ধারাগুলো বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

রাটার সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ বলেন, আমরা সরকারের নিয়ম-নীতি মেনেই ব্যবসা করতে চাই। কিন্তু এই আইনের মাধ্যমে আমাদের ব্যবসা করার পথকেই রুদ্ধ করে দেওয়া হচ্ছে। এতে হাজারো মানুষ বেকার হয়ে পড়বে।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোসাঃ সুলতানা পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দও মানববন্ধনে বক্তব্য রাখেন। তারা বলেন, এই আইন প্রণয়নের আগে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। বক্তারা অবিলম্বে খসড়া আইনের বিতর্কিত ধারাগুলো সংশোধন করে ব্যবসাবান্ধব আইন প্রণয়নের দাবি জানান। অন্যথায়, আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২